Cyclone Mocha: ঘূর্ণিঝড় হওয়ার পথে মোকা! সোমবার থেকেই নিন্মচাপ, পূর্বাভাস দিল মৌসম ভবন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঘূর্ণিঝড় হওয়ার পথে মোকা! আগামিকাল থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে নিন্মচাপ শুরু হবে। আর এখন যা পরিস্থিতি তাতে ঘূর্ণিঝড় হবে বলেই পূর্বাভাস দিল মৌসম ভবন। জানা যাচ্ছে, সোমবার ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তারপরেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। কিন্তু এই ঘূর্ণিঝড়ের অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার সম্ভাবনা কম। তা হলে কোথায় আছড়ে পড়তে পারে ‘মোকা’? তামিলনাড়ু, ওড়িশা না কি পশ্চিমবঙ্গ?

আরও পড়ুন: Hair care: চুলের নানান সমস্যায় নাজেহাল? সমাধান মিলবে পান পাতাতেই!

এদিকে, ইতিমধ্যেই আন্দামানে ‘মোকা’-র প্রভাব পড়া শুরু হয়ে গিয়েছে। আর সেই প্রভাবে আরও বাড়বে আগামিকাল অর্থাৎ সোমবার থেকে। হাওয়া অফিস জানিয়েছে, আন্দামানে সোমবার ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। আর মঙ্গলবার ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা আছে। আর সেটা বুধবার বেড়ে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে আন্দামানে। সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে।

ঘূর্ণিঝড় হওয়ার পথে মোকা, কোথায় আছড়ে পড়বে 
ঘূর্ণিঝড় হওয়ার পথে মোকা, কোথায় আছড়ে পড়বে 

এই প্রসঙ্গে আভাওয়াবিদরা নিশ্চিত যে, মোকা ঘূর্ণিঝড় হয়েই আছড়ে পড়বে। কিন্তু কোথায় আছড়ে পড়বে এই মোকা? সেই নিয়ে এখনও ধন্দ এখনও কাটেনি। পাশাপাশি স্থলভাগে আছড়ে পড়ার সময় তার গতিবেগ কত থাকবে, সেই নিয়েও এখনও নিশ্চিত হতে পারেনি হাওয়া অফিস। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, সেটি বর্তমানে কলকাতা থেকে ১,৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আর যদি এই ঘূর্ণাবর্তটি দক্ষিণ মায়ানমারের দিকে এগোতে থাকে, তাহলে এটি পশ্চিমবঙ্গ বা ওড়িশায় ঢুকতে খুব বেশি সময় নেবে না।

ঘূর্ণিঝড় হওয়ার পথে মোকা, কোথায় আছড়ে পড়বে 

যদিওবা মৌসম ভবন জানাচ্ছে, এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ কিংবা ওড়িশাতেই আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এই দুই রাজ্যে আছড়ে পড়লেও বাকি কয়েকটি রাজ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে! তারমধ্যে তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশও রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর

ঘূর্ণিঝড় হওয়ার পথে মোকা, কোথায় আছড়ে পড়বে 

ঘূর্ণিঝড় হওয়ার পথে মোকা, কোথায় আছড়ে পড়বে 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত