Hair care: চুলের নানান সমস্যায় নাজেহাল? সমাধান মিলবে পান পাতাতেই!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এই গরমে নাজেহাল অবস্থা সকলের! খাওয়া দাওয়া তো অনেক দূরে! সামান্য যত্ন টুকু নেওয়ার ইচ্ছে নেই! গরমের জেরে একাধিক সমস্যা দেখা দেয়! গায়ের গন্ধ, হাত, পার চ্যাট চ্যাটে ভাব, মাথায় ঘাম জমে গন্ধ! আরও কত কি! যদিও বেশ কিছু জিনিস করেও এই সব সমস্যার সমাধান হয় না। আজকাল যে হারে গরম পড়েছে তাতে স্বস্তির নিঃশ্বাসও ফেলতে পারছেন না বঙ্গবাসী। তাই নিজেদের খেয়াল রাখা আরও বেশি কঠিন হয়ে উঠেছে।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৭ মে, কি কি ঘটেছিল আজকের দিনে

গরমের কারণে ভিজে চুল খুলে রাখা যাচ্ছে না। আবার চুল খুলে রাখলেও ঘাম হচ্ছে। তারপর খুশকির সমস্যা তো আছে! কি করলে এই সব সমস্যার সমাধান মিলবে? এবার এই সব সমস্যার সমাধান রয়েছে পান পাতাতেই! অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যন্টি-ইফ্লেমেটরিসহ নানা উপাদান আছে পান পাতায়। তাই জানুন কিভাবে পান পাতার সাহায্য নিয়েই নিস্তার পাবেন এই সমস্যার হাত থেকে….

WhatsApp Image 2023 05 07 at 3.29.08 PM 2

পান পাতা ও আদার হেয়ার প্যাক: ১০০ গ্রাম আদার রসের সঙ্গে পান পাতা বাটা মিশিয়ে নিন ভালো করে। এই হেয়ার প্যাকটি চুলে কমপক্ষে ১ ঘণ্টা লাগিয়ে রাখুন। তারপর ভালো করে ধুয়ে শ্যাম্পু করে নিন। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহার করলেই হবে। এই প্যাকটি আপনার চুল পড়া বন্ধ করবে।

WhatsApp Image 2023 05 07 at 3.29.08 PM 1

 

পান পাতা ও নারকেল তেলের প্যাক: পান পাতা বেটে পেস্ট তৈরি করে নিন। এর মধ্যে এবার মিশিয়ে নিন নারকেল তেল। এই মিশ্রণ চুলে আর স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাক টি দ্রুত চুল গজাতে ম্যাজিকের মতো কাজ করে।

চুলের নানান সমস্যায় নাজেহাল, সমাধান রয়েছে পান পাতাতেই

WhatsApp Image 2023 05 07 at 3.29.08 PM

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন