Cyclone Mocha: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়! রবিবার থেকেই ভাসবে এই জেলাগুলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কোনও রাজ্যে রোদের দাপট! আবারও কোনও রাজ্যে অতিভারী বৃষ্টির আশঙ্কা! এই সবের জন্যই ঘূর্ণিঝড় মোচাকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা। শুরু তাই নয়, এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দফতর। শনিবার অর্থাৎ আজ এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার থেকেই ভাসবে একাধিক জেলা। এমনটাই জানাল আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Liquor Price: সুরা প্রেমীদের জন্য সুখবর! দাম কমল দেশি ও বিদেশি মদের

প্রসঙ্গত, আজ অর্থাৎ ৬ থেকে ৭ তারিখের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে এই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এরপরে এই ঘূর্ণাবর্ত ৮ থেকে ৯ তারিখের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। যা পরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপরে ওই গভীর নিম্নচাপ ১০ থেকে ১২ মে-এর মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আর এই ঘূর্ণিঝড় চলতি মাসের ১৪-১৭ তারিখের মধ্যে বাংলাদেশ-এর চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন কুলের মাঝামাঝি কোনও একটা স্থলভাগে আছড়ে পড়তে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা

আর এই ঘূর্ণিঝড়ের ফলে ইতিমধ্যেই আগামী কাল অর্থাৎ রবিবার থেকে বুধবার পর্যন্ত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেখানে ঝড়ের বেগ থাকবে ৫০ থেকে ৬০ কিমি। আর তা বেড়ে বুধবার দাঁড়াবে ঘণ্টায় ৯০ কিমি পর্যন্ত। পাশাপাশি হাওয়া অফিস আরও জানিয়েছে যে, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গেই এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলা ও ওড়িশাতেও। যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিকিম, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও।

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা

বাংলায় ক্ষেত্রে উত্তরে কিছুটা ঝড়-বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া অত্যন্ত শুষ্ক থাকবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভবনা নেই। উল্টে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ দিন দক্ষিণবিঙ্গে ৪-৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আপাতত তাপপ্রবাহের কোনও সম্ভাবনা আপাতত নেই।

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত