Liquor Price: সুরা প্রেমীদের জন্য সুখবর! দাম কমল দেশি ও বিদেশি মদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাসের শুরুতেই বড়সড় সুখবর পেলেন সুরা প্রেমীরা। একধাক্কায় অনেকেটাই সস্তা হল দেশি ও বিদেশি মদ। দক্ষিণী এক রাজ্যে ইতিমধ্যে দেশি ও বিদেশি মদের বোতলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওই রাজ্যের সরকার। যার ফলে দেশি ও বিদেশি মদের বোতলের দাম কমছে ৪০ টাকা।

আরও পড়ুন: Abhishek Banerjee: জনস্রোতে গোলাপের বৃষ্টি, হাত জোড় করে কৃতজ্ঞতা অভিষেকের

জানা যাচ্ছে, দক্ষিণী রাজ্য তেলঙ্গানায় কমল দেশি ও বিদেশি মদের দাম। এদিন দেশি ও বিদেশি মদের বর্তমান মূল্য কমানোর জন্য তেলঙ্গানা সরকার তেলঙ্গানা স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেডের প্রস্তাবে অনুমোদন দিল। যার ফলে ফলে প্রায় ৪০ টাকা দাম কমল দেশি ও বিদেশি মদের।

সুরা প্রেমীদের জন্য সুখবর, দেশি ও বিদেশি মদের বোতলের দাম কমছে ৪০ টাকা
সুরা প্রেমীদের জন্য সুখবর, দেশি ও বিদেশি মদের বোতলের দাম কমছে ৪০ টাকা

সূত্রের খবর, দক্ষিণী রাজ্যে দেশি ও বিদেশি মদের বোতলের ৯০ ও ১৮০ মিলিলিটারের দাম কমেছে ১০ টাকা। আর ৩৭৫ মিলিলিটার ও ৭৫০ মিলিলিটারের দাম কমছে যথাক্রমে ২০ টাকা ও ৪০ টাকা। যদিও স্টোরগুলিতে মজুত করে রাখা আগের মদের বোতল গুলি ওই এমআরপিতেই বিক্রি করা হবে বলেই জানিয়ে দিয়েছে ওই রাজ্যের সরকার। তাছাড়াও যেসব মদের বোতল ট্রানজিট ও ট্রাকে আটকে রয়েছে সেগুলির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বলেই সরকার সূত্রে জানা যাচ্ছে।

সুরা প্রেমীদের জন্য সুখবর, দেশি ও বিদেশি মদের বোতলের দাম কমছে ৪০ টাকা

এই প্রসঙ্গে আবগারি কমিশনার জানান, ২০২৩ সালের ৫ মে থেকে উৎপাদিত মদের উপর নতুন দাম ঠিক করা হয়েছে। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে নতুন এমআরপি স্টিকার দিয়ে নতুন দামে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি খুব তাড়াতাড়ি নয়া এমআরপি-র তালিকা প্রকাশ করা হবে। এমনটাই নির্দেশ দিয়েছেন কমিশনার।

সুরা প্রেমীদের জন্য সুখবর, দেশি ও বিদেশি মদের বোতলের দাম কমছে ৪০ টাকা

সুরা প্রেমীদের জন্য সুখবর, দেশি ও বিদেশি মদের বোতলের দাম কমছে ৪০ টাকা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত