ধূপগুড়ি বিধানসভাকেন্দ্রের নির্বাচনে জয়লাভ করেছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির আসন ছিনিয়ে নির্বাচিত বিধায়ক হয়েছেন অধ্যাপক নির্মল চন্দ্র রায়। এখনও তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান বাকি।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান মুখ্যমন্ত্রী বিদেশ থেকে ফিরে এলেই আলোচনা হবে। এদিকে এদিনই নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন ওই চিঠিতে কী লেখা ছিল।
শনিবার বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস হুঁশিয়ারি দিয়ে বলেন, "আজ মধ্যরাতে কী করি দেখুন।" প্রসঙ্গত, কদিন আগেই মধ্যরাতে রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিলেন তিনি। ফলে এদিন তাঁর মুখে এমন কথা শুনে চাঞ্চল্য ছড়িয়েছে।
পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হবে? এনিয়ে বেশ জলঘোলা হয়েছে। অবশেষে সোমবার রাজ্য বিধানসভার বৈঠকে বসে রাজ্য সরকার। এবার থেকে পয়লা বৈশাখের দিনেই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। এই বিষয়ে আগামী দিনে বিধানসভায় বিল আনা হবে বলে জানানো হয়।
রাজভবন-নবান্ন সংঘাত তুঙ্গে। রাজ্য ও রাজ্যপাল সংঘাত কোনও নতুন বিষয় নয়। শুধু দিনের পর দিন তা যেন আরও তীব্র হচ্ছে। এবার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য।