নজরবন্দি ব্যুরো: পশ্চিমবঙ্গ দিবস কবে পালন করা হবে? এনিয়ে বেশ জলঘোলা হয়েছে। অবশেষে সোমবার রাজ্য বিধানসভার বৈঠকে বসে রাজ্য সরকার। এবার থেকে পয়লা বৈশাখের দিনেই পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। এই বিষয়ে আগামী দিনে বিধানসভায় বিল আনা হবে বলে জানানো হয়।
আরও পড়ুন: যাদবপুরকাণ্ডে দ্বিতীয় রিপোর্টেও অসন্তুষ্ট ইউজিসি, ফের বিশ্ববিদ্যালয়কে চিঠি


বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘোষণা করেছিলেন, ২০ জুন তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে। এনিয়ে শুরু হয়েছিল বিতর্ক। দেখা গিয়েছিল রাজ্য-রাজ্যপাল সংঘাত। সিভি আনন্দ বোসের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিল রাজ্য। অবশেষে রাজ্য সরকারের কমিটি বৈঠকে স্থির করে, প্রতি বছর পয়লা বৈশাখের দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে উদযাপন করা হবে। রাজ্যের এই কমিটিতে পরামর্শদাতা হিসেবে বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বসু। কমিটির তরফে প্রস্তাব করা হয়, পয়লা বৈশাখ দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হোক।

রাজ্যপাল ২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার ঘোষণা করলেও রাজ্যের ঘোর আপত্তি ছিল। কারণ, এই দিনটির সঙ্গে বাংলা ভাগের একটি তত্ত্ব জড়িয়ে আছে। ১৯৪৭ সালের ২০ জুন তৎকালীন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোটের মাধ্যমে বাংলা ভাগের বিষয়টি স্থির হয়েছিল। ইতিহাসবিদদের বড় অংশ মনে করেন ওই দিনটি তাই বাংলার মানুষের কাছে লজ্জার, দুঃখের। তৃণমূলও বাংলার মানুষের আবেগকে গুরুত্ব দিতে চেয়েছে।



সুগত বসু এদিন বলেন, আমার পরামর্শ বাঙালির ঐতিহ্য সংস্কৃতি মাথায় রেখে এই তারিখ নির্ধারণ হোক।” যদিও পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন সাপেক্ষ। সুগত বসু ছাড়াও রাজ্য সরকারের কমিটিতে ছিলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, শিউলি সাহা এবং আশিষ বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ দিবস পালিত হবে কবে? সিদ্ধান্ত নিল রাজ্য সরকারের কমিটি








