গত কয়েকদিন ধরে দেশে ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৫৯৩ জন। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ২,৫২৭।
নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। বাড়তে থাকা করোনা সংক্রমণে সেই ইঙ্গিতই যেন ক্রমশ স্পষ্ট হচ্ছে। তবে কি মহামারীর চতুর্থ ঢেউ আসন্ন? দেশের...
দিল্লিতে নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। যার জেরে গত ২৪ ঘন্টায় আরও কিছুটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যাও। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০৬৭ জন। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত হয়েছেন ৬৩২ জন। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১২,৩৪০।
পরিসংখ্যান বলছে, করোনার থাবা থেকে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৫ লক্ষ ৫ হাজার ৪১০ জন। যার মধ্যে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৮১ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। এই মুহূর্তে ৯৮.৭৬ শতাংশের কাছাকাছি এসেছে দেশের সুস্থতার হার। তবে বিগত কয়েকদিনের নিরিখে আজ অনেকটাই বাড়ল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। যা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুসারে, ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রান গিয়েছে মোট ৭১ জনের। গতকাল যেটি ছিল ৫৮ জনের কাছাকাছি। যারফলে গোটা দেশে করোনার বলি হয়েছেন, ৫ লক্ষ ২১ হাজার ৪৮৭ জন।যা দেখে উদবিঘ্ন চিকিৎসকরা। তবে এসবের মাঝেও দেশজুড়ে জোরকদমে চলছে টিকাকরন। করোনার চতুর্থ ঢেউয়ের আগেই সংক্রমণের গতি আরও স্লথ করতে মরিয়া চিকিৎসকরা। একইরকম ভাবে বাড়ানো হয়এছে কোভিড টেস্টের পরিমান।
নজরবন্দি ব্যুরোঃ অবশেষে মিলছে স্বস্তি। দীর্ঘ দুই বছর পর মহারাষ্ট্র থেকে উঠে যাচ্ছে সমস্ত রকমের করোনা বিধি। এর মধ্যে যেমন থাকছে নাইট কারফিউ, কনটেইনমেন্ট...