Covid19-India: ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরে দেশে ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৫৯৩ জন। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ২,৫২৭। এই মুহূর্ত দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৫,৮৭৩। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৪ জনের।

আরও পড়ুনঃ Prayagraj Murder Case: প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিল তৃণমূল, পাল্টা ‘সত্য অনুসন্ধান’ পর্ব

সারা দেশের মধ্যে রাজধানী দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,০৯৪ জন। কেরলে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩০০ জন। হরিয়ানায় আক্রান্ত হয়েছেন ৩৩৪ জন। মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৪ জন। কর্ণাটকে একদিনে আক্রান্তের সংখ্যা ১৩৯।

Coronavirus India Live News Update: 50,040 Fresh COVID-19 Cases In India

তবে এই মুহুর্তে দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, ৪ কোটি ২৫ লক্ষ ১৯ হাজার ৪৭৯ জন করোনাকে পরাজিত করতে পেরেছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১,৭৫৫ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।

ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা, বিপদের আশঙ্কা মৃত্যুতেও 

ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা, বিপদের আশঙ্কা মৃত্যুতেও 
ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা, বিপদের আশঙ্কা মৃত্যুতেও

করোনার প্রভাব যেভাবে বাড়তে শুরু করেছে, সেখানে করে বুস্টার ডোজের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত দেশে ১৮৭ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ১৯ লক্ষের বেশি। বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, সেজন্য টেস্টিংয়ের পরামর্শ দেওয়া হচ্ছে সরকারের তরফে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর