Prayagraj Murder Case: প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিল তৃণমূল, পাল্টা ‘সত্য অনুসন্ধান’ পর্ব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শাসক দলের ওপর চাপ ফেলতে বগটুই এবং হাঁসখালির ঘটনায় সত্য অনুসন্ধান কমিটি পাঠিয়েছিল বিজেপি। এবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নৃশংস ঘটনার পরেই রবিবার প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিল তৃণমূল এর প্রতিনিধি দল। দিল্লি থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছে দোলা সেন, মমতা বালা ঠাকুর, সাকেত গোখলে এবং জ্যোৎস্না মান্ডি। উত্তরপ্রদেশ থেকেই যোগ দেবেন ললিতেশ ত্রিপাঠী।

আরও পড়ুনঃ Prayagraj Murder Case: প্রয়াগরাজের নৃশংস ঘটনা নিন্দা দেশজুড়ে, আগামীকাল ঘটনাস্থলে যাচ্ছে তৃণমূল

এদিন প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেন, কীভাবে ঘটনা ঘটল। আহত শিশুটির অবস্থা কী? সবটাই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবেন তাঁরা। এরপরেই তৃণমূল নেতা সাকেত গোখলে বলেন, মাত্র ২ বছরের শিশুকে যেভাবে মারা হয়েছে তা অত্যন্ত মর্মান্তিক। এর আগেও এই ঘটনা ঘটেছে।

Prayagraj Horror: উত্তরপ্রদেশে TMC-র প্রতিনিধিদল, রবিবার প্রয়াগরাজ যাচ্ছেন  ৫ সদস্য TMC delegates will visit Prayagraj on Sunday

দু’বছরের এক শিশু-সহ একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে খুন। প্রয়াগরাজের নৃশংস ঘটনা নিন্দা দেশজুড়ে। প্রয়াগরাজের থরবই থানার অন্তর্গত খেবরাজপুরে ঘটনায় সারা দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে গেছে। যোগীর রাজ্যে এই ঘটনায় এবং সত্য অনুসন্ধান পর্ব শুরু হয়েছে তৃণমূলের।

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা এক প্রৌঢ় দম্পতি, তাঁদের মেয়ে, পুত্রবধূ এবং নাতনিকে খুন করেছে। মৃতদের মধ্যে রয়েছেন রাম কুমার যাদব (৫৫), তাঁর স্ত্রী কুসুম দেবী (৫২), মেয়ে মনীষা (২৫), বৌমা সবিতা (২৭) ও দুই বছরের নাতনি মীনাক্ষী। তবে পাঁচ বছরের আরেক নাতনি সাক্ষীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে।

প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিল তৃণমূল, ঘটনাস্থলে উপস্থিত হবেন কিছু মুহুর্তের মধ্যেই 

প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিল তৃণমূল, ঘটনাস্থলে উপস্থিত হবেন কিছু মুহুর্তের মধ্যেই 
প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিল তৃণমূল, ঘটনাস্থলে উপস্থিত হবেন কিছু মুহুর্তের মধ্যেই 

সম্প্রতি দিল্লির জহাঙ্গিরপুরীতে রামনবমীর মিছিল এবং তৎপরবর্তী হিংসার ঘটনা শিরোনামে উঠে এসেছে। সেই ঘটনায় উঠেছে দিল্লি পুলিশের ব্যর্থতার অভিযোগও। পুরসভার তরফে নির্মাণ ভাঙার অভিযোগ এবং সুপ্রিম কোর্টের অমান্য করার বিষয়েও সরব হয়েছে সমস্ত দল। আলাদা করে প্রতিনিধি দল পাঠিয়ে সরব হতে চেয়েছে তৃণমূলও। সেই ঘটনার দু’দিনের মধ্যেই উত্তরপ্রদেশ যাওয়ার কথা ঠিক করল তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর