তিহাড় জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সকাল ১১ টা নাগাদ জেলে যান রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং বীরভূমের তৃণমূল সাংসদ অসিত মাল। সূত্র মারফত জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। তৃণমূল যে অনুব্রত মণ্ডলের পাশেই আছে একথাও বুঝিয়ে দেন তাঁরা। কয়েকদিন আগেই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দিল্লির আদালতে জামিনের আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায় এবং মামলার শুনানি পিছিয়ে যায় জুলাই অবধি। তাই অসুস্থ শরীর নিয়ে ঠাই হয়েছে তিহাড়েই।
শুভেন্দুকে গ্রেফতারের দাবিতে মিছিলে তৃণমূল। শুক্রবার দুপুরে মৃত ইসরাফিল খানের বাড়ি থেকে শুরু হয় মিছল। মিছিলে উপস্থিত ছিলেন চণ্ডিপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, সাংসদ দোলা সেন থেকে দলের অন্যান্য নেতারা। বৃহস্পতিবার রাতে মৃতের পরিবারকে সমবেদনা জানান তৃণমূলের নেতারা।
শনিবারের এই ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝোড় বয়ে গেছে। রবিবার ঘটনাস্থলে উপস্থিত হল তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে স্থানীয় বাসিন্দা এবং পরিবারের একমাত্র সদস্যের উদ্দেশ্যে দোলা সেনদের বার্তা, ন্যায়ের জন্য লড়াই জারি থাকবে।
বৃহস্পতিবার নন্দীগ্রামে দোলাকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। নন্দীগ্রাম থানার সামনে ধুন্ধুমার ঘটনা। অভিযোগ, তৃণমূলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদের বৈঠকে ডাকা হয়নি। যার মধ্যে ছিলেন আবু তাহের। এদিন তাঁর অনুগামীরাই বিক্ষোভ দেখাতে শুরু করেন।
সাসপেণ্ড ১২ সাংসদ -এর সাসপেনশন তুলে নেওয়া হবে না। সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যসভার চেয়ারপার্সন। প্রতিবাদে সংসদের অধিবেশন চলাকালীন সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬ টা অবধি গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন এবং সান্তা ছেত্রী।