সাসপেণ্ড ১২ সাংসদ, অধিবেশন চলাকালীন ধর্নায় দোলা-সান্তারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাদল অধিবেশনে সংসদের অন্দরে বিশৃঙ্খলা তৈরির অভিযোগে ১২ জন রাজ্যসভার সাংসদকে সাসপেণ্ড করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উত্তাল সংসদ। সাসপেণ্ড ১২ সাংসদ -এর সাসপেনশন তুলে নেওয়া হবে না। সাফ জানিয়ে দিয়েছেন রাজ্যসভার চেয়ারপার্সন। প্রতিবাদে সংসদের অধিবেশন চলাকালীন সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬ টা অবধি গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন তৃণমূলের দুই সাংসদ দোলা সেন এবং সান্তা ছেত্রী।

আরও পড়ুনঃ Mamata Banerjee: মুম্বই সফরে মমতা, দেখা করবেন না উদ্ধভ ঠাকরে

মঙ্গলবার অধিবেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারপার্সন ভেঙ্কাইয়া নাইডুর কাছে ১২ জনের সাসপেনশন তুলে নেওয়ার আর্জি জানান রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকাজুন খাড়গে। কিন্তু তা প্রত্যাহার করতে রাজি হননি রাজ্যসভার চেয়ারপার্সন। এরপরেই গান্ধী মুর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা।

আলাদা করে পদক্ষেপ নিয়েছে তৃণমূল। অধিবেশন চলাকালীন সকাল ১০ টা থেকে বিকেল ৬ টা অবধি গান্ধী মুর্তির পাদদেশে ধর্নায় বসবেন দুই তৃণমূল সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী। আগামীকাল থেকে এই কর্মসুচি চালিয়ে যাবেন দুই সাংসদ। অন্যান্য বিরোধী দলের সাংসদদের আসার জন্য আহ্বান জানিয়েছেন রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়।

Winter session of Parliament begins today: Govt's priorities and what opposition parties want | Latest News India - Hindustan Times

উল্লেখ্য, তৃণমূলের দুই সাংসদ সহ আরও ১০ জনকে সাসপেণ্ড করে তৃণমূল। এই তালিকায় রয়েছেন কংগ্রেস সাংসদ ফুলো দেবী নেতাম, ছায়া বর্মা, রিপুন বোরা, রাজামণী প্যাটেল, সৈয়দ নাসির হুসেইন, অখিলেশ প্রসাদ সিং। রয়েছে সিপি(আই)এমের এলামারাম করিম, শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী, অনীল দেশাই, সিপিআইয়ের বিনয় বিশ্বমের নাম।

সাসপেণ্ড ১২ সাংসদ, অগণতান্ত্রিক বললেন সুখেন্দু 

সাসপেণ্ড ১২ সাংসদ, অগণতান্ত্রিক বললেন সুখেন্দু 
সাসপেণ্ড ১২ সাংসদ, অগণতান্ত্রিক বললেন সুখেন্দু

এদিন সুখেন্দু শেখর রায় বলেন, “এই বিষয়টি আগে থেকে জানা ছিল না। যাদের বিরুদ্ধে অভিযোগ অর‍্যেছে। তদন্ত করা উচিত। চেয়ারম্যান একটি কমিটি তৈরি করে দিয়েছেন। কমিটি কী রিপোর্ট দিয়েছে জানি না। যাদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের কোনও সুযোগ দেওয়া হয়নি। এটা সংবিধানের ধিকার লঙ্ঘন। এটা অগণতান্ত্রিক, বেআইনি, অসাংবিধানিক এবং অবৈধ”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত