Dola Sen: নন্দীগ্রামে দোলাকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, স্লোগান উঠল অধিকারীদের স্বদেশের বিরুদ্ধে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার নন্দীগ্রামে দোলাকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ। নন্দীগ্রাম থানার সামনে ধুন্ধুমার ঘটনা। অভিযোগ, তৃণমূলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাদের বৈঠকে ডাকা হয়নি। যার মধ্যে ছিলেন আবু তাহের। এদিন তাঁর অনুগামীরাই বিক্ষোভ দেখাতে শুরু করেন।

আরও পড়ুনঃ শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবী, সুদীপকে ডেকে পাঠালেন স্পিকার

এদিন নন্দীগ্রামের বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল সুব্রত বক্সি এবং দোলা সেনের। সুব্রত বক্সি উপস্থিত না হলেও উপস্থিত হন দোলা সেন। দোলা সেন পৌঁছানোর পরেই দেখেন সমস্ত রাস্তা বন্ধ। দেখেন আবু তাহেরের লোকজন স্লোগান দিতে শুরু করে বিজেপির স্বদেশ দূর হঠো। অধিকারীদের দালাল স্বদেশ দূর হঠো।

নন্দীগ্রামে আবু তাহের গোষ্ঠীর বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ দোলা সেন, TMC MP  Dola Sen faces protest in Nandigram by Abu Taher fraction - Bengali Oneindia

পরে আবু তাহের বলেন, আজ নন্দীগ্রামে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে যাঁদের ডাকা হয়েছে, তাঁদের অনেকেই নির্বাচনের সময় বিজেপির পতাকা কাঁধে নিয়ে নির্বাচনের প্রচার করেছিল। আর আমরা বাদ পড়ে গেলাম! যখন তা নিয়ে বিক্ষোভ করলাম, তখন আমাদের বৈঠকে ডাকা হল। এটা ঠিক নয়। কলকাতায় গিয়ে সবটাই জানাবেন বলে জানিয়েছেন তিনি।

নন্দীগ্রামে দোলাকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, কিন্তু কেন? 

নন্দীগ্রামে দোলাকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, কিন্তু কেন? 
নন্দীগ্রামে দোলাকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ, কিন্তু কেন? 

নন্দীগ্রামের ব্লক সভাপতি স্বদেশ দাস। আবু তাহেরদের বক্তব্য, তাঁদেরকে সংগঠনের বৈঠক সম্পর্কে কিছু জানানো হয়নি। পর দোলা সেন জানান, তাহেরদের বৈঠকে আসা উচিত ছিল। তবে কেউ বিক্ষোভ দেখাননি। ওরা কথা বলতে এসেছিল বলেই জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর