নজরবন্দি ব্যুরোঃ বিজেপিতে যোগ দিয়েছেন শিশির অধিকারী। এই অভিযোগে শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবী তুলেছিল তৃণমূল। গত বছরেই লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের লোকসভার দলনেতাকে ডেকে পাঠালেন ওম বিড়লা। আগামী ২৬ এপ্রিল বেলা সাড়ে ১২টা নাগাদ সুদীপকে সাক্ষ্য দেওয়ার জন্য সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে হাজিরা দিতে হবে তাঁকে।
আরও পড়ুনঃ সৌগত রায়ের মন্তব্য সঠিক নয়! সরব তৃণমূলের একাংশ


উল্লেখ্য, গত বছর বিধানসভার নির্বাচনের আগে এগরায় প্রচারে এসেছিলেন অমিত শাহ। একই প্রচার মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ শিশির অধিকারী। প্রচার করেছিলেন বিজেপি প্রার্থীদের সমর্থনে। নির্বাচনের পর পরাজয় ঘতলে নিজেকে সরিয়ে রেখেছিলেন রাজনীতি থেকে। এরপরেই তাঁর সাংসদ পদ খারিজের দাবিতে সরব হয়েছিল তৃণমূল।

শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের বিষয়টি এই মুহুর্তে প্রিভিলেজ এবং এথিক্স কমিটিতে বিচেচনাধীন রয়েছে। একাধিকবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে উপস্থিত হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু কোনও সাড়া মেলেনি। এবার তলব করা হয়েছে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।


শিশির অধিকারীর সাংসদ পদ খারিজের দাবী, সুদীপকে তলব

অধিকারী পরিবারের দুই সদস্য ইতিমধ্যে বিজেপিতে নাম লিখিয়েছে। বিরোধী দলনেতা পদে রয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর ভাই সৌমেন্দু বিজেপিতে যোগদান করেছেন। খাতায় কলমে এখনও তৃণমূলের সাংসদ শিশির অধিকারী এবং ছেলে দিব্যেন্দু অধিকারী। যিনি কাঁথির সাংসদ। সব মিলিয়ে এই জট কবে মিটবে? তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।







