নজরবন্দি ব্যুরোঃ মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটিও ঘটনা লজ্জার। তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। যা নিয়ে তৃণমূলের সাংসদের মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের একাংশ। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, এর সঙ্গে পুরুষ মহিলারত সম্পর্ক নেই। একই কথা বলছেন তৃণমূল সাংসদ শতাব্দি রায়। তাঁর কথায়, মহিলা-পুরুষের বিভেদ এটা নয়। তবে কী সৌগত রায়ের মন্তব্য সঠিক নয়?
আরও পড়ুনঃ Sougata Roy: মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটিও ঘটনা লজ্জার, বিস্ফোরক মন্তব্য সৌগতর
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, উনি কোন প্রেক্ষিতে এ কথা বলেছেন আমি জানি না। এর সঙ্গে পুরুষ বা মহিলার কোনও সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা চান না। সমাজে পুরুষ, মহিলা সকলেই আছেন। মুখ্যমন্ত্রী রং না দেখে গ্রেফতার করতে বলেছেন। ওঁর কী করার ছিল আর? আমরা চাই কোনও ঘটনা যেন না ঘটে আর।
সৌগত রায়ের বক্তব্যের প্রসঙ্গে কুণাল ঘশ বলেন,সৌগত’দার কথা প্রসঙ্গে আমি কোনও কথা বলতে চাই না। তবে এটা বলতে চাই, বাংলা ভাল আছে। তা সত্ত্বেও যদি কোনও সামাজিক ব্যাধি থেকে দু’একটি এমন ঘটনা ঘটে তাতে পুলিশ পদক্ষেপ করছে। এ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা উচিত নয়।

এদিন এসএসকেএম হাসপাতালে তৃণমূলের বিরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে যান তৃণমূল সাংসদ শতাব্দি রায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি সৌগতদার সঙ্গে এক মত নই। এই জন্য যে, মহিলা-পুরুষের বিভেদের বিষয় এটা নয়। এমন যে কোনও ঘটনা দুঃখজনক এবং লজ্জাজনক।
তাঁর প্রশ্ন, মহিলা মুখ্যমন্ত্রী কি চেয়েছেন এটা? কোনও সরকার, কোনও মন্ত্রী কি চাইবে এটা? যাঁদের মানবিকতা আছে তাঁরা কেউই এমন ঘটনা চাইবেন না। সুতরাং মুখ্যমন্ত্রী মহিলা বলে মহিলা ধর্ষিত হবেন না এটা ব্যাপার নয়। কোথাও কোনও সরকারের পুরুষ-নারী নির্বিশেষে যিনিই মুখ্যমন্ত্রী হন না কেন, কেউই চাইবেন না যে, এমন ঘটনা ঘটুক। এটা লজ্জার, দুঃখের এবং কষ্টের।
সৌগত রায়ের মন্তব্য সঠিক নয়! কি বলছে তৃণমূলের একাংশ

প্রসঙ্গত, বৃহস্পতিবার একটি সরকারী অনুষ্ঠান থেকে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, সকলেই চিন্তিত মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে। এখানে জিরো টলারেন্স করতে হবে। কোনওরকম কোনও ঘটনা ঘটলে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে একটিও ঘটনা লজ্জার। আমি আশা করি পুলিশ প্রশাসন সেদিকে নজর রাখবে। হাঁসখালির ঘটনা নিয়ে এমনই মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের।



