নজরবন্দি ব্যুরো: কলকাতায় ফিরে SSKM-এ TMC সাংসদরা, গুরুতর আহত দোলা সেনের আপ্ত সহায়ক। কলকাতায় ফিরলেন অপরূপা পোদ্দার, দোলা সেন ও জাকির। সন্ধে ৮ টায় কলকাতায় পৌঁছন তাঁরা। সেখান থেকেই তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সূত্রের খবর, ভরতি করা হতে পারে দোলা সেনের আপ্ত সহায়ক জাকিরকে।
আরও পড়ুনঃ কথা রেখেছেন মুখ্যমন্ত্রী, আজ থেকে শুরু ‘দুয়ারে সরকার’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়
তৃণমূল সাংসদদের আক্রমণকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরা। স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের পর একদল দুষ্কৃতী তৃণমূল সাংসদ ও নেতা-কর্মীদের ঘিরে ধরে, উঠেছে এমনই অভিযোগ। এরপর চলে এলোপাথাড়ি মারধর। আক্রান্ত হন দুই মহিলা সাংসদও।


ফেরার পথে আবারও বিজেপিআশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। মারের চোটে সাংসদ দোলা সেনের আপ্ত সহায়কের মাথা ফেটে যায়।অপরূপা পোদ্দারের ব্যাগ, ফোন ছিনতাই করা হয়। চোট পান দোলা সেনও। ভাঙচুর হয়েছে সাংসদদের গাড়ি। আপ্ত সহায়কের চোট গুরুতর হওয়াতে রাতে কলকাতা ফেরার সিদ্ধান্ত নেন দোলা।
কলকাতায় ফিরে SSKM-এ TMC সাংসদরা, জানা গিয়েছে, রবিবার রাত ৮ টা নাগাদ কলকাতায় পৌঁছন তাঁরা। সেখান থেকে সরাসরি এসএসকেএম হাসপাতালে যান। প্রাথমিক চিকিৎসার পর দুই সাংসদকে ছেড়ে দেওয়া হলেও ভরতি করা হতে পারে জাকিরকে। জানা যাচ্ছে, জাকিরের চোট যথেষ্ট গুরুতর। তার মাথায় ৭ টি সেলাই পড়েছে।
কলকাতায় ফিরে SSKM-এ TMC সাংসদরা, গুরুতর আহত দোলা সেনের আপ্ত সহায়ক
ইতিমধ্যেই তার সিটি স্ক্যানও করা হয়েছে। এদিন কলকাতায় ফিরেই বিজেপির প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন দোলা সেন। বলেছেন, “বিজেপির নির্দেশেই এভাবে হামলা চালানো হয়েছে। জাকিরের চোট গুরুতর বলে ফিরতে বাধ্য হলাম। এভাবে চলতে পারে না।”










