Prayagraj Murder Case: প্রয়াগরাজের নৃশংস ঘটনা নিন্দা দেশজুড়ে, আগামীকাল ঘটনাস্থলে যাচ্ছে তৃণমূল

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দু’বছরের এক শিশু-সহ একই পরিবারের পাঁচ জনকে কুপিয়ে খুন। প্রয়াগরাজের নৃশংস ঘটনা নিন্দা দেশজুড়ে। প্রয়াগরাজের থরবই থানার অন্তর্গত খেবরাজপুরে ঘটনাটি ঘটেছে। আগামীকাল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেবে তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে থাকছেন দোলা সেন, মমতা বালা ঠাকুর, সাকেত গোখলে, ঊমা সোরেন এবং ললিতেশ ত্রিপাঠী।

আরও পড়ুনঃ Anubrata Mondal: সিবিআইয়ের সাঁড়াশি চাপ, ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রতকে তলব

পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা এক প্রৌঢ় দম্পতি, তাঁদের মেয়ে, পুত্রবধূ এবং নাতনিকে খুন করেছে। মৃতদের মধ্যে রয়েছেন রাম কুমার যাদব (৫৫), তাঁর স্ত্রী কুসুম দেবী (৫২), মেয়ে মনীষা (২৫), বৌমা সবিতা (২৭) ও দুই বছরের নাতনি মীনাক্ষী। তবে পাঁচ বছরের আরেক নাতনি সাক্ষীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে।

Murder: বগটুইয়ের ছায়া যোগীরাজ্যে,পরিবারের ৫জনকে খুন করে বাড়ি জ্বালানো হল  - Murder: Five of a family found murdered in Prayagraj, Bangla News

প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে,  ঘরে আগুন লেগেছে এই আশঙ্কা করে প্রতিবেশীদের কয়েক জন মিলে রামকুমারের বাড়িতে ঢুকতেই আঁতকে ওঠেন। চার ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পরিবারের পাঁচ জনের রক্তাক্ত দেহ। একটি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। বাড়িরই এক কোণ থেকে রামকুমারের বছর পাঁচেকের নাতনিকে উদ্ধার করেন স্থানীয়রা। তাঁর চোখেমুখে তখনও আতঙ্কের ছাপ স্পষ্ট।

প্রয়াগরাজের নৃশংস ঘটনা নিন্দা দেশজুড়ে, ঘটনাস্থলে যাচ্ছে তৃণমূল 

প্রয়াগরাজের নৃশংস ঘটনা নিন্দা দেশজুড়ে, ঘটনাস্থলে যাচ্ছে তৃণমূল 
প্রয়াগরাজের নৃশংস ঘটনা নিন্দা দেশজুড়ে, ঘটনাস্থলে যাচ্ছে তৃণমূল 

পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদেহের মাথাতেই আঘাতের চিহ্ন রয়েছে। অনুমান মাথায় কিছু ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। সেকারণেই মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অন্য সদস্য সুনীল যাদব ঘটনাস্থলে ছিল না। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর