নজরবন্দি ব্যুরোঃ গরু পাচারকাণ্ডে বিকেল সাড়ে ৫ টা নাগাদ সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে হাজিরা এওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের। কিন্তু এখনও অবধি তিনি উপস্থিত হননি। এরই মধ্যে সিবিআইয়ের সাঁড়াশি চাপ। আগামীকাল সকাল ১১ টা নাগাদ সিবিআইয়ের সদর দফতরে হাজির৪য়া দিতে হবে অনুব্রতকে। ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আগামীকাল দিতে হবে হাজিরা।
আরও পড়ুনঃ Anubrata Mondal: ঘরে ফিরেও শান্তি নেই কেষ্টর, আজই সিবিআইয়ের তলব


গতকালই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ঘরে ফিরেও শান্তি নেই কেষ্টর। আজই ফের তলব করে সিবিআই। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখনও অবধি উপস্থিত হননি তিনি।
এরই সঙ্গে গোপালনগর গ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। কারণ, ঘটনায় একাধিক জিজ্ঞাসাবাদে অনুব্রত মণ্ডলের নাম উল্লেখ্য করায় তলব করা হয়েছিল তাঁকে।



উল্লেখ্য, এর আগে একাধিকবার অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু প্রত্যেকবারেই এড়িয়ে যান তিনি। এমনকি রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হলেও তা মেলেনি। ফিরিয়ে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ। এরপর সিবিআইয়ের তরফে ফের তলব করা হলে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি।
সিবিআইয়ের সাঁড়াশি চাপ, অনুব্রতকে জোড়া তলব

দুই সপ্তাহ পর গতকাল বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। এরপরেই তাঁকে তলব করল সিবিআই। এই মুহুর্তে চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন তিনি। ১৭ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল ছাড়া পেয়েছেন তিনি। ২৪ ঘন্টার মধ্যে তলব সিবিআইয়ের।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



