নজরবন্দি ব্যুরোঃ গতকালই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ঘরে ফিরেও শান্তি নেই কেষ্টর। আজই ফের তলব করল সিবিআই। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ নিজাম প্যালেসে সিবিআইয়ের সদর দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ বিজ্ঞাপন জগতের জনপ্রিয় মুখ পুজা, পা রাখল বড় পর্দায়
সিবিআই সূত্রে খবর, সিবিআইয়ের দুর্নীতি দমন বিভাগে আজই হাজিরা দিতে বলা হয়েছে অনুব্রত মণ্ডলকে। সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলের খোঁজ নিতেই ফের তলব করা হয়েছে তাঁকে।

উল্লেখ্য, এর আগে একাধিকবার অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু প্রত্যেকবারেই এড়িয়ে যান তিনি। এমনকি রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হলেও তা মেলেনি। ফিরিয়ে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ। এরপর সিবিআইয়ের তরফে ফের তলব করা হলে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন তিনি।
ঘরে ফিরেও শান্তি নেই কেষ্টর, ২৪ ঘন্টার মধ্যে তলব সিবিআইয়ের

দুই সপ্তাহ পর গতকাল বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। এরপরেই তাঁকে তলব করল সিবিআই। এই মুহুর্তে চিনার পার্কের ফ্ল্যাটে রয়েছেন তিনি। ১৭ দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল ছাড়া পেয়েছেন তিনি। ২৪ ঘন্টার মধ্যে তলব সিবিআইয়ের।



