নজরবন্দি ব্যুরোঃ মডেলিং থেকেই কেরিয়ার শুরু। এরপর বিজ্ঞাপন জগতে বিপুল জনপ্রিয়তা অর্জন। এখন বড় পর্দায় অভিনয় করতে চলেছেন বিজ্ঞাপন জগতের জনপ্রিয় মুখ পুজা সরকার। ইতিমধ্যেই টলিউডের বেশ কয়েকটি ছবিতে কাজ শুরু করেছেন তিনি।
আরও পড়ুনঃ Kolkata Tram: ঐতিহ্য বজায় রেখে ফিরছে ট্রাম, চালু হচ্ছে পুরাতন দুটি রুট

বিজ্ঞাপন জগতের সুপরিচিত পরিচালক তথা আরএন অ্যাসোসিয়েটের কর্ণধার রবীন্দ্র মজুমদারের পরপর বেশ কয়েকটি বিজ্ঞাপনে দেখা গিয়েছিল পুজা সরকারকে।

এরপরেই টলিউডে পা রাখলেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য অভিনেতা জিৎ-এর প্রোডাকশনের পরবর্তী ছবি চেঙ্গিস। সেখানে বিশেষ ভূমিকায় দেখা যাবে তাঁকে।
বিজ্ঞাপন জগতের জনপ্রিয় মুখ পুজা, এবার অভিনয় জিতের ছবিতে

তবে টলিউডে কানাঘুষো খবর, আর্জ এন্টারটেইনমেন্টের নতুন ছবি “সূর্য আছে স্বপ্ন নেই” ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। অভিনয় জগতে নতুন মুখ পুজা টলিউডের নতুন দিশা মনে করছেন অনেকেই।

তবে বিজ্ঞাপন দুনিয়ায় আরও কিছু কাজ করবেন পুজা। একথা নজরবন্দিকে জানিয়েছেন পরিচালক রবীন্দ্র মজুমদার।



