নজরবন্দি ব্যুরোঃ রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘ সময় ধরেই বন্ধ হয়ে পড়েছিল কলকাতার দুটি রুটের ট্রাম পরিষেবা। এবার ঐতিহ্য বজায় রেখে ফিরছে ট্রাম। সব কিছু ঠিকঠাক থাকলে পুজোর আগেই চালু হচ্ছে খিদিরপুর-এসপ্ল্যানেড এবং বিধাননগর রাজাবাজার রুটের ট্রাম পরিষেবা।
আরও পড়ুনঃ রাজ্যের বাইরেও কোটি টাকার সম্পত্তি সারদার, বাজেয়াপ্ত করল ইডি
উল্লেখ্য, মূলত আমফান ঝড়ের পরেই বন্ধ রয়েছে এসপ্লানেড থেকে ময়দান হয়ে খিদিরপুর রুট। একাধিকবার এর প্রতিবাদ করে এসেছে শহরের বিভিন্ন ট্রামপ্রেমী সংগঠনগুলি। কিন্তু ওভারহেড তার মেরামতি-সহ পরিকাঠামো সংস্কার এতটুকুও হয়নি বলে অভিযোগ। চলতি বছরের জানুয়ারি মাসে ট্রাম মেরামতের জন্য অর্থ বরাদ্দ করা হয়।

ট্রামপ্রেমী সংগঠনগুলির দাবি, ২০১৬ সাল অবধি কলকাতার বুকে ২৫টি রুটে ট্রাম চলত। এখন এসপ্লানেড-গড়িয়াহাট, এসপ্লানেড-শ্যামবাজার ও টালিগঞ্জ-বালিগঞ্জের মধ্যেই শুধু ট্রাম চালু রয়েছে। এর মধ্যে টালিগঞ্জ-বালিগঞ্জ রুটে ট্রামের পরিষেবা সঠিক হলেও বাকিগুলিতে সময়মতো পরিষেবা মেলে না।
ঐতিহ্য বজায় রেখে ফিরছে ট্রাম, তবে বন্ধ বাকি রুট

অন্যদিকে বন্ধ পড়ে রয়েছে চিৎপুর, গ্যালিফ স্ট্রিট, রাজাবাজার, বিধাননগর, বৌবাজার, খিদিরপুর, কালীঘাট সহ একাধিক রুটের টাম পরিষেবা। যে সমস্ত ট্রামের রুট বিবাদি বাগ হয়ে রয়েছে সব কটি মেট্রোর কাজের জন্য বন্ধ হয়ে পড়ে রয়েছে।
একইসঙ্গে টালা সেতু বন্ধের কারণে যানজটের অজুহাতে ট্রাম বন্ধ আর জি কর সেতুতেও। অভিযোগ, বেলগাছিয়া ডিপোয় পড়ে থেকে নষ্ট হচ্ছে অনেক ট্রাম। তাই অন্যান্য রুটগুলিতেও ট্রাম পরিষেবা চালু করার দাবী তুলছে সংগঠনগুলি।



