রাজ্যের বাইরেও কোটি টাকার সম্পত্তি সারদার, বাজেয়াপ্ত করল ইডি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গের বাইরে বিস্তার ঘটিয়েছিল সারদা। পড়শি রাজ্য অসমের গুয়াহাটি, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও এলাকায় সারদার বিস্তৃতি ছিল। এবার সেই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ইডি সূত্রে খবর, সারদার ৬.২৮৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর সবটাই অসমের।

আরও পড়ুনঃ পার্টি অফিস কেন, তার ধারেকাছে কখনও মদ খাইনি, দিলীপকে জবাব তথাগতর

এর আগে একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গুয়াহাটিতে সুদীপ্ত সেন এবং দেবযানী মুখ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছিল। এবার শিলচর শহরের একটি বহুতল সহ অস্থায়ী চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।

Saradha scam: Is there a conspiracy to kill Sudipta Sen, asks West Bengal  BJP - India News

অভিযোগ, সারদা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অসমের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বহু বিধায়ক এবং বিরোধী গোষ্ঠী এর সঙ্গে যুক্ত। এমনটাই অভিযোগ উঠেছে বারবার।

রাজ্যের বাইরেও কোটি টাকার সম্পত্তি সারদার, বাজেয়াপ্ত করল ইডি 

রাজ্যের বাইরেও কোটি টাকার সম্পত্তি সারদার, বাজেয়াপ্ত করল ইডি 

শুধুমাত্র অসম নয়, উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরাতেও গৌতম কুণ্ডুর সংস্থা রোজভ্যালির বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। দুটি চিটফান্ড মামলাতেই তৎপর হয়েছে ইডি এবং সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর