তিন মাসে পর পর ২বার করোনা আক্রান্ত হলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। আজ টুইট করে নিজেই একথা জানান। টুইটে তিনি জানান,"আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সমস্ত কোভিডবিধি মেনে বাড়িতে আইসোলেশনে রয়েছি।"
মাঝে দু একদিন করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও তার পর থেকেই সংক্রমণ ২০হাজারের কাছাকাছি ছিল। তবে গত ২৪ ঘণ্টায়ে সংক্রমণ ২০হাজার পার করে ২১ হাজারের । শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫১ জন। এবং প্রাণ গিয়েছে ৭০জনের।এবং বেশ কিছু রাজ্যে করোনা পরিস্থিতি বেশ উদ্বেগজনক।
দিল্লি , আর সেখানে করোনায় আক্রান্ত হয়েছে ২,০৭৩জন।কোভিড বুলেটিন অনুযায়ী, মহারাষ্ট্র আক্রান্তের সংখ্যা ১,৯৩২ জন, কেরলায় ১,৪৪৯জন, তামিলনাড়ুতে ১,২৮৮ জন এবং গুজরাটে ১,০৫৯জন। একলাফে অনেকটা বাড়ল আক্রান্তের সংখ্যা।
১৫ জুলাই থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ। ১৮ উর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭৫ দিন চলবে এই কর্মসূচি।
সপ্তাহ জুড়ে দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। যা ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরাও। কোভিডবিধি এড়িয়ে চলা এবং বুস্টার ডোজে অনীহাই যে চতুর্থ ঢেউয়ের জন্য দায়ী, তা বারবার জানাচ্ছেন তাঁরা। যদিও আমজনতার হুঁশ ফেরেনি। এখনও অনেকেই বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন। চিকিৎসকদের আবেদন, কিছু না পালন করলেও অন্তত মাস্ক পরুন।
কয়েকদিন ধরে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের আশেপাশে ছিল। কিন্তু বুধবার আরও কিছুটা বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশে দৈনিক সংক্রমণ ৩ হাজারের কাছাকাছি পৌঁছে গেল এদিন।