Covid Vaccine: ১৫ জুলাই থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ, সিদ্ধান্ত কেন্দ্রের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৫ জুলাই থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ। ১৮ উর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৭৫ দিন চলবে এই কর্মসূচি। 

আরও পড়ুনঃ Nabanna: বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য, আলোচনায় বসছে নবান্ন

১৫ জুলাই থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ, বড় ঘোষণা 
১৫ জুলাই থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ, বড় ঘোষণা 

এদিন সাংবাদিক মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, আজাদি কা অমৃতকাল উপলক্ষে ১৫ জুলাই থেকে আগামী ৭৫ দিন ১৮ বছরে উর্ধ্বে সকলকে বুস্টার ডোজ দেওয়া হবে। সমস্ত সরকারী জায়গায় এই সুবিধা চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে ষাট বছরে উর্ধ্বে যাদের বয়স এবং করোনা যোদ্ধাদের জন্য করোনার বুস্টার ডোজ বিনামূল্যে করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা মনে করা হচ্ছে, যারা পয়য়ার জন্য ভ্যাকসিন নিতে পারছিলেন না, কেন্দ্র সরকার তাঁদের জন্য এই বিনামূল্যে ভ্যাকসিন নেওয়ার সুবিধা করে দিয়েছে।

১৫ জুলাই থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ, বড় ঘোষণা 

১৫ জুলাই থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ, বড় ঘোষণা 
১৫ জুলাই থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ, বড় ঘোষণা 

উর্ধ্বমূখী করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একাধিক রাজ্যে করোনার বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়া হচ্ছিল। এখন থেকে আর প্রয়োজন হবে না। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত