নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্য সরকারের হাতে কম সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সরকারী কর্মীদের বকেয়া ডিএ অগাস্টের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা। হাইকোর্টের নির্দেশের পর হাতে রয়েছে মাত্র দেড় মাস। রাজ্য সরকারের সমস্ত দফতরের আর্থিক উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে রাজ্যের অর্থ দফতর। শনিবার বেলা ১১ টা নাগাদ ডাকা হয়েছে বৈঠক।
আরও পড়ুনঃ বুকে সাঁটানো স্ত্রী ও তার দুই প্রেমিকের ছবি, গাছে ঝুলছে স্বামীর নিথর দেহ


সম্প্রতি অর্থ দফতরের তরফে একটি চিঠি পাঠিয়ে দফতরগুলিকে বৈঠকের কথা জানানো হয়েছে। সেখানে সমস্ত দফতরের আর্থিক উপদেষ্টাদের ডাকা হয়েছে বৈঠকে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের প্রকল্প বাবদ খরচের বিষয়ে জানতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে কোন দফতরে কত টাকা খরচ করেছে? সেবিষয়েও আলোচনা হতে পারে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল ২০০৯ সালের জুলাই মাস থেকে যে ডিএ বাকি রয়েছে তা এরিয়ার সহ দিতে হবে। এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। পঞ্চম বেতন কমিশনের সুপারিশ মেনে সিপিআই’র ভিত্তিতে বকেয়া ডিএ মেটাতে সরকারের একসঙ্গে প্রচুর টাকার প্রয়োজন হবে।
বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য, নেওয়া হতে পারে বড় সিদ্ধান্ত

এখনকার ডিএ দিতে গেলে সরকারের বছরে ২০ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচের কথা। এই বিপুল অঙ্কের টাকা একবারে দেওয়া হবে? নাকি কিস্তিতে? তা নিয়েই আলোচনা হতে পারে এই বৈঠকে। বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য, এমনটাই সূত্রের খবর।










