বুকে সাঁটানো স্ত্রী ও তার দুই প্রেমিকের ছবি, গাছে ঝুলছে স্বামীর নিথর দেহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুকে সাঁটানো স্ত্রীর দুই প্রেমিকের ছবি, গাছে ঝুলছে স্বামীর নিথর দেহ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে মুর্শিদাবাদের ভগবানগোলায়। জানা গিয়েছে, নিহত যুবকের নাম সেলিম শেখ। প্রতিবেশীদের দাবি, দশ বছরের দাম্পত্য জীবন সেলিম এবং তার স্ত্রী দিলরুবার।

আরও পড়ুনঃ এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় নামল সিআইডি, বিধায়কের পুত্রবধুকে জিজ্ঞাসাবাদ

অভিযোগ ওই দুই ব্যক্তির সঙ্গে বর্তমানে তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। সেলিমের মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই তাঁর স্ত্রী দিলরুবা খাতুনের উপর চড়াও হন স্থানীয় জনগণ। পরে ভগবানগোলা থানার পুলিশ এসে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়।

বুকে সাঁটানো স্ত্রী ও তার দুই প্রেমিকের ছবি, গাছে ঝুলছে স্বামীর নিথর দেহ

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দশ বছর আগে সেলিমের সঙ্গে দিলরুবার বিয়ে হয়েছিল। তাঁদের একটি বছর পাঁচেকের সন্তানও রয়েছে। কিন্তু গত কয়েক বছরে দিলরুবার সঙ্গে একাধিক ব্যক্তির অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। পরিবার সূত্রে জানা গেছে, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে দিলরুবা একাধিকবার বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল।

বুকে সাঁটানো স্ত্রী ও তার দুই প্রেমিকের ছবি, গাছে ঝুলছে স্বামীর নিথর দেহ

বারবার স্ত্রীকে অনুরোধ করেছিলেন বিবাহ বহির্ভূত সম্পর্কগুলি থেকে বেরিয়ে আসতে। কিন্তু, সেকথা শোননেনি আমিনা। এরপরেই স্ত্রীর দুই প্রেমিকের ছবি গলায় ঝুলিয়ে আত্মঘাতী হয়েছেন ভগবানগোলা থানার হাবশপুর খাসমহল এলাকায় যুবক, প্রাথমিক অনুমান পুলিশের। যদিও সেলিমের পরিবার আমিনার বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে। ঘটনার তদন্তে নেমে মৃতের স্ত্রীকে আটক করেছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত