AIIMS: এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় নামল সিআইডি, বিধায়কের পুত্রবধুকে জিজ্ঞাসাবাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কল্যাণী এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় নামল সিআইডি। এবার চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধু অনুসুয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। আজ বেলা ১২ টা নাগাদ বিধায়কের হরিণঘাটার বাড়িতে যান সিআইডির তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুনঃ Srilanka: ফের শ্রীলঙ্কায় রণক্ষেত্র পরিস্থিতি, প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরল বিক্ষোভকারীরা

সিআইডি সূত্রে খবর, কল্যাণী এইমসে নিয়োগে দুর্নীতির কথা এর আগে উল্লেখ করেন মুর্শিদাবাদের এক ব্যক্তি। তাঁর অভিযোগ ছিল, স্কুল সার্ভিস কমিশনের মতো কল্যাণী এইমসে প্রভাব খাটিয়ে বেআইনি নিয়োগের অভিযোগে বিজেপির দুই সাংসদ, দুই বিধায়ক-সহ ৮ জনের নামে এফআইআর দায়ের করা হয়। তদন্তে নামে সিআইডি। ইতিমধ্যেই সমস্ত নথি কল্যাণী থানার তরফে সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে।

এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় নামল সিআইডি, বাড়ছে বিজেপির অস্বস্তি 
এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় নামল সিআইডি, বাড়ছে বিজেপির অস্বস্তি 

সূত্রের খবর, কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগে এফআইআরে নাম রয়েছে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ-সহ ৮ জনের। সেই মামলায় আজ বঙ্কিম ঘোষের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় নামল সিআইডি, বাড়ছে বিজেপির অস্বস্তি 

এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় নামল সিআইডি, বাড়ছে বিজেপির অস্বস্তি 
এইমসের নিয়োগ দুর্নীতি মামলায় নামল সিআইডি, বাড়ছে বিজেপির অস্বস্তি 

কীভাবে নিয়োগ করা হল? এই নিয়োগের পিছনে কিয়ারা রয়েছেন? সবটাই জানার চেষ্টা করছেন সিআইডির আধিকারিকরা। এর আগে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। তাঁকে নোটিশ পাঠানো হলে সময় চান তিনি। সিআইডি সূত্রে খবর, এবার তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার হাজির হবে সিআইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত