Srilanka: ফের শ্রীলঙ্কায় রণক্ষেত্র পরিস্থিতি, প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরল বিক্ষোভকারীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বুধবারেও ফের শ্রীলঙ্কায় রণক্ষেত্র পরিস্থিতি। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের মালদ্বীপ যাত্রার খবর মিলতেই এবার প্রধানমন্ত্রী রনীল বিক্রমাসিঙ্ঘের অফিসে হামলা শুরু করল আম জনতা। একাধিক ছবিতে দেখা যাচ্ছে সারা শ্রীলঙ্কা জুড়ে জরুরী অবস্থা জারি করা হুয়েছে। আন্দোলন প্রতিহত করতে প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে উপস্থিত হয়েছে বিরাট নিরাপত্তা বাহিনী। বিক্ষোভ রুখতে ব্যবহার করা হচ্ছে কাঁদানে গ্যাস।

আরও পড়ুনঃ Supreme Court: দিতে হবে বকেয়া বেতন, মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

বিক্ষোভকারীদেরত বক্তব্য, অবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিন রাজাপক্ষে।একইসঙ্গে প্রধানমন্ত্রীর ইস্তফার দাবি তুলছেন তাঁরা। বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরা সংসদ ভবন অবধি অভিযান চালাবেন। ইতিমহদ্যেই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হচ্ছে কাঁদানে গ্যাস এবং জল কামান।

ফের শ্রীলঙ্কায় রণক্ষেত্র পরিস্থিতি, প্রধানমন্ত্রী অফিস ঘেরাও বিক্ষোভকারীদের  
ফের শ্রীলঙ্কায় রণক্ষেত্র পরিস্থিতি, প্রধানমন্ত্রী অফিস ঘেরাও বিক্ষোভকারীদের

সূত্রের খবর, দুই নিরাপত্তারক্ষী সহ শ্রীলঙ্কা ছেড়েছে রাজাপক্ষে। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী। এমনকি তাঁর ভাই এই মুহুর্তে শ্রীলঙ্কা ছেড়ে অন্য দেশে গেছেন। গতকাল বায়ু সেনার অ্যান্টোনভ-৩২ বিমান নিয়ে দেশ ছেড়ে মালদ্বীপ গেছেন তিনি। মালদ্বীপে উপস্থিত হয়ে অনামি একটি জায়গায় পুলিহি নিরাপত্তায় গেছে রাজাপক্ষে।

ফের শ্রীলঙ্কায় রণক্ষেত্র পরিস্থিতি, প্রধানমন্ত্রী অফিস ঘেরাও বিক্ষোভকারীদের  

ফের শ্রীলঙ্কায় রণক্ষেত্র পরিস্থিতি, প্রধানমন্ত্রী অফিস ঘেরাও বিক্ষোভকারীদের  
ফের শ্রীলঙ্কায় রণক্ষেত্র পরিস্থিতি, প্রধানমন্ত্রী অফিস ঘেরাও বিক্ষোভকারীদের

রাজাপক্ষে জানিয়েছ্যেন, তিনি বুধবার রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেবেন। শোনা যাচ্ছে ১১ জুলিয়ায়ের মধ্যে তিনি ইস্তফাপত্র সই করেছেন। জুলাই ২০ এর মধ্যে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে পরবর্তী রাষ্টড়পতি নির্বাচন হতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন