Corona Bulletin: দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমল রাজ্যে, তবে লাফ দিয়ে বাড়ল পজিটিভিটি রেট!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে কি করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে? ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ তেমনই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু আজ একলাফে কমল আক্রান্তের সংখ্যা। কোভিডবিধি এড়িয়ে চলা এবং বুস্টার ডোজে অনীহাই করোনা সংক্রমণ বাড়ার পিছনে কারণ বলে বলছেন বিশেষজ্ঞরা। চিকিৎসকরা বারবার বলছেন অন্তত মাস্কটুকু যেন ব্যবহার করতে যেন না ভোলেন আমজনতা।

আরও পড়ুনঃ বড়সড় সাফল্য বিএসএফের, ৬২ লক্ষ টাকার সোনা সমেত গ্রেফতার ধৃত

তবে সব কিছুর মধ্যে সুখবর হল আজ কমেছে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯৬২ জন। আজ এক লাফে কমে হয়েছে ১ হাজার ৯১৫ তে। শুধু দৈনিক আক্রান্তই নয়, দৈনিক সংক্রমণের কমল সপ্তাহের শুরুতেই। তবে টেস্ট কম হওয়ায় লাফ দিয়ে বেড়েছে পজিটিভিটি রেট। আজ রাজ্যে কোভিডের পজিটিভিটি রেট ২১.২৯ শতাংশ। গতকাল এই হার ছিল ১৭.৩৬ শতাংশ।

corona 3

আজ রাজ্য জুড়ে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১৫ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৫৩ হাজার ৬২৬ জন। এই বিপুল আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ লক্ষ ৮ হাজার ১৭১ জন। যার মধ্যে আজ সুস্থ হয়ে উঠেছেন ৯৬৭ জন। রাজ্যে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ হাজার ২৪৬ জনের। যার মধ্যে আজ মৃত্যু হয়েছে ৩ জনের।

corona 2

সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, আজ সার্বিক ভাবে কোভিড টেস্ট হয়েছে ৮ হাজার ৯৯৬ টি। সব মিলিয়ে এখন পর্যন্ত টেস্টের সংখ্যা ২ কোটি ৫৭ লক্ষ ৪ হাজার ১৭২। এই মুহুর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬৩৩ জন। হোম আইসোলেশনে রয়েছেন, ২৩ হাজার ৫৭৬ জন।

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমল রাজ্যে, তবে লাফ দিয়ে বাড়ল পজিটিভিটি রেট!

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমল রাজ্যে, তবে লাফ দিয়ে বাড়ল পজিটিভিটি রেট!
দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমল রাজ্যে, তবে লাফ দিয়ে বাড়ল পজিটিভিটি রেট!

সপ্তাহ জুড়ে দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। যা ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরাও। কোভিডবিধি এড়িয়ে চলা এবং বুস্টার ডোজে অনীহাই যে চতুর্থ ঢেউয়ের জন্য দায়ী, তা বারবার জানাচ্ছেন তাঁরা। যদিও আমজনতার হুঁশ ফেরেনি। এখনও অনেকেই বিনা মাস্কে ঘুরে বেড়াচ্ছেন। চিকিৎসকদের আবেদন, কিছু না পালন করলেও অন্তত মাস্ক পরুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর