নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আড়াই হাজারের আশেপাশে ছিল। কিন্তু বুধবার আরও কিছুটা বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশে দৈনিক সংক্রমণ ৩ হাজারের কাছাকাছি পৌঁছে গেল এদিন।
আরও পড়ুনঃ গরমে জ্বলছে বাংলা, করুণ দশা পড়ুয়াদের, এগিয়ে আসতে পারে গরমের ছুটি
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,৯২৭ জন। ২৪ ঘন্টায় দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৩২ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৬৫ হাজার ৪৯৬। কোভিডে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৬৫৪ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ১৬ হাজার ২৭৯।

সারা দেশের মধ্যে আক্রান্তের সংখ্যা দিল্লিতে সবচেয়ে বেশী। একদিনে আক্রান্ত হয়েছেন ১২০৪ জন। কেরলে আক্রান্তের সংখ্যা ২৫৫ জন। হরিয়ানায় করোনা আক্রান্তের সংখ্যা ৫১৭। মহারাষ্ট্রে আগের থেকে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন।
দেশে দৈনিক সংক্রমণ ৩ হাজারের কাছাকাছি, কমেছে মৃত্যুর সংখ্যা

ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আজই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সন্তগে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রে খবর, এদিন বেলা ১২ টা নাগাদ শুরু হবে বৈঠক। বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



