গরমে জ্বলছে বাংলা, করুণ দশা পড়ুয়াদের, এগিয়ে আসতে পারে গরমের ছুটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার কবল থেকে কিছুটা মুক্তি পাওয়ার পর প্রায় দু’বছর পর খুলেছিল স্কুল-কলেজের দরজা। অনেকদিন পর স্বাভাবিক হচ্ছিল রাজ্যের শিক্ষা ব্যবস্থা। আর তার মধ্যেই শুরু হলো গরমের জালা।

আরও পড়ুনঃ দিন দিন পারদ চড়ছে, এরই মধ্যে হাওয়া বদলের খবরও দিল আলিপুর, কবে থেকে নামবে বৃষ্টি?

এই গরমে স্কুল পড়ুয়ারা স্কুলে যেতেই করুন অবস্থা। তার উপরে চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এর মধ্যেই অনেক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এই অবস্থায় রাজ্য শিক্ষা দপ্তর দুপুরের পরিবর্তে মর্নিং স্কুলের পরামর্শ দিয়েছে।

গরমে জ্বলছে বাংলা, করুণ দশা পড়ুয়াদের, এগিয়ে আসতে পারে গরমের ছুটি

এছাড়াও গরম থেকে বাঁচতে স্কুলে ওআরএস জল রাখার নির্দেশ দিয়েছে। কিন্তু মর্নিং স্কুল নিয়ে রয়েছে বিভিন্ন সমস্যা। এমন পরিস্থিতিতে গরমের ছুটি এগিয়ে আনার ভাবনাচিন্তা শুরু করেছে শিক্ষা দপ্তর। এ প্রসঙ্গে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন,

গরমে জ্বলছে বাংলা, করুণ দশা পড়ুয়াদের, এগিয়ে আসতে পারে গরমের ছুটি

“প্রয়োজনে স্কুলের গরমের ছুটি এগিয়ে আসবে। সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। আমরা সমস্ত বিভাগের সঙ্গে কথা বলে রিপোর্ট নিচ্ছি। তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাচ্ছি।” আবহাওয়া দপ্তর বলছে, সোমবার স্বস্তি দিয়ে সামান্য বৃষ্টি হতে পারে।

গরমে জ্বলছে বাংলা, করুণ দশা পড়ুয়াদের, এগিয়ে আসতে পারে গরমের ছুটি

সেই কথা উল্লেখ করেন ব্রাত্য আরও বলেন, “সোম-মঙ্গলবারটা দেখেনি। আরেকটু পরিস্থিতি দেখে নিতে চাই।” মন্ত্রী আরও মনে করিয়ে দিয়েছেন, “করোনার জন্য গত দু’বছর স্কুল বন্ধ ছিল। পড়াশোনায় তার প্রভাব পড়েছে। তাই গরমের ছুটি দেওয়ার আগে আরেকটু পরিস্থিতিটা দেখে নেওয়া দরকার।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন