নজরবন্দি ব্যুরোঃ করোনা বা কোভিড। এই নামটি বিগত দুই বছরের বেশি সময় ধরে বিশ্ববাসীকে আতঙ্কিত করে চলেছে। চীন থেকে আগত এই বিশেষ ভাইরাস জনিত রোগ গোটা বিশ্ববাসীকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। বিগত দুবছর ধরে বিশ্বজুড়ে একের পর এক লকডাউন ডেকেছে বিভিন্ন রাষ্ট্র।
আরও পড়ুনঃ অনেকটাই নিয়ন্ত্রণে দেশের করোনা পরিস্থিতি, কমেছে মৃতের সংখ্যা
ক্ষতি হয়েছে অর্থনীতির। ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। তাই দু বছর পরেও এখনো বিশ্ব থেকে করোচনা পুরোপুরি মুছে যায়নি। তাই এখন বিশ্বের জনগণের একটাই প্রশ্ন কবে বিশ্ব থেকে মুছে যাবে কোভিড। কবে উঠে যাবে সম্পূর্ণ করোনা বিধি। কবে আর পড়তে হবেনা মাস্ক। এগুলো কি সত্যি বাস্তবে আর সম্ভব। এই বিষয়গুলি নিয়ে নিজেদের স্পষ্ট মতামত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয় নিয়ে কয়েকটি পূর্বাভাস দিয়েছেন। তাদের বক্তব্য পৃথিবী থেকে কোরনা পুরোপুরি মুছে যাওয়া হয়তো এখন আর সম্ভব নয়। তাহলে কি হতে পারে করোনার ভবিষ্যৎ। বিশেষজ্ঞরা মোটামুটি তিনটে সম্ভাবনার কথা উল্লেখ করেছেন সেগুলি হল।

১। ভবিষ্যতে করোনার একের পর এক নতুন রূপ দেখা গিতে শুরু করল। সংক্রমণের হারও বাড়ল। কিন্তু টিকা এবং সংক্রণের ফলে তৈরি হওয়া Immunity বা রোগ প্রতিরোধ শক্তির কারণে সেই রূপগুলির কোনওটিই বিশেষ সমস্যা সৃষ্টি করতে পারল না। করোনা আমাদের মধ্যে থেকে গেল, কিন্তু আমরা তাকে নিয়ে মাথা ঘামানো ছেড়ে দিলাম।
২। টিকা এবং সংক্রমণ থেকে পাওয়া রোগ প্রতিরোধ শক্তি প্রায় কোনও কাজেই লাগল না। কারণ করোনা নিজের রূপ বদলের মাধ্যমে এমন নতুন কিছু ভ্যারিয়েন্ট তৈরি করল, যেগুলি মারাত্মক সমস্যার। এর থেকে বাঁচার জন্য নতুন নতুন টিকা তৈরি দরকারি।
কি হবে করোনার ভবিষ্যৎ? স্পষ্ট জানালেন বিশেষজ্ঞরা
৩। করোনা আমাদের জীবনে থেকে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে এটি নিজের রূপ বদাতে থাকবে। কিন্তু সেটির বিশেষ প্রভাব আমাদের উপর পড়বে না। কারণ টিকা এবং সংক্রমণ থেকে পাওয়া রোগ প্রতিরোধ শক্তির কারণে এই রূপগুলি বিশেষ কোনও প্রভাব ফেলতে পারবে না।



