Covid Update: অনেকটাই নিয়ন্ত্রণে দেশের করোনা পরিস্থিতি, কমেছে মৃতের সংখ্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল মারন করোনা। লাফিয়ে লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। তাই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। বাড়তি নজর দেওয়া হয় টিকাকরনে। যারফলে লাগাম টানা সম্ভব হয়েছে দেশের সংক্রমণ রোধের ক্ষেত্রে। এই মুহূর্তে অনেকটাই নিয়ন্ত্রণে দেশের করোনা পরিস্থিতি।

আরও পড়ুনঃ Rampurhat: আনারুলকে সরানোর পরিকল্পনা ছিল অনুব্রতর, রাখতে বলেছিলেন আশীষ

আজ দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যান দফতরের বুলেটিন অনুসারে, বিগত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২২৫ জন। যা আগের দিনের তুলনায় অনেকটাই কম। সেইসঙ্গে পাল্লা দিয়ে নেমেছে সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৪ হাজার ৩০৭ জন। তবে কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা।

পরিসংখ্যান বলছে, শেষ ২৪ ঘণ্টার মধ্যে করোনায় প্রান হারিয়েছেন প্রায় ২৮ জন। যা গত মঙ্গল ও বুধবারের থেকে সামান্য কম। যারফলে করোনার কবলে গোটা দেশে প্রান হারিয়েছেন ৫ লক্ষ ২১ হাজার ১২৯ জন। কিন্তু এসবের মাঝে চিকিৎসকদের স্বস্তি দিয়েছে সুস্থতার হার।

অনেকটাই নিয়ন্ত্রণে দেশের করোনা পরিস্থিতি, বাড়ছে সুস্থতার হার 

COVID-19 vaccines
অনেকটাই নিয়ন্ত্রণে দেশের করোনা পরিস্থিতি, কমেছে মৃতের সংখ্যা

স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুসারে, এখনও পর্যন্ত করোনা জয় করেছেন ৪ কোটি ২৯ লক্ষ ৮৯ হাজার ৫ জন। তাদের মধ্যে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯৭৮ জনের কাছাকাছি। বর্তমানে ৯৮.৭৬ শতাংশের কাছাকাছি এসেছে সুস্থতার হার। এসবের মাঝে ও দেশজুড়ে জোরকদমে চলছে টিকাকরন।

Malaysia reports first case of Indian COVID-19 variant | Reuters

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত