Covid Update: ফের শক্তি বাড়াল করোনা, স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিল মারন করোনা। লাফিয়ে লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। বাড়তি নজর দেওয়া হয় টিকাকরনে। যারফলে লাগাম টানা সম্ভব হয়েছে দেশের সংক্রমণ রোধের ক্ষেত্রে। তবে আগামী আগস্ট মাসের দিকে করোনার চতুর্থ ওয়েভ আসার কথা থাকলেও এবার ফের শক্তি বাড়াল করোনা।

আরও পড়ুনঃ জানুন চকলেটের অজানা গুন, যা চমকে দেবে আপনাকে

আজ দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের তরফে উঠে আসা তথ্য অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১ হাজার ৮৬ জন। যারফলে আগের থেকে অনেকটাই বেড়েছে পজিটিভিটি রেটের পরিমান। ০.২৩ শতাংশের কাছাকাছি দাঁড়িয়েছে সেই সংখ্যা। তবে আগের থেকে অনেকটাই কমেছে করোনার সক্রিয় রোগীর সংখ্যা।

বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭১ জন। যা গতকালের থেকে অনেকটাি কম। এই মুহূর্তে ০.০৩ শতাংশের কাছাকাছি এসে ঠেকেছে অ্যাকটিভ কেসের পরিমান। তবে এখনও চিন্তায় রাখছে মৃতের সংখ্যা।

ফের শক্তি বাড়াল করোনা, নেমেছে অ্যাকটিভ কেসের সংখ্যা

Calculating The Price Paid For The COVID Hospitalizations Surge : Shots - Health News : NPR
ফের শক্তি বাড়াল করোনা, স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা

স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুসারে, ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রান গিয়েছে মোট ৭১ জনের। গতকাল যেটি ছিল ৫৮ জনের কাছাকাছি। যারফলে গোটা দেশে করোনার বলি হয়েছেন, ৫ লক্ষ ২১ হাজার ৪৮৭ জন।যা দেখে উদবিঘ্ন চিকিৎসকরা। তবে এসবের মাঝেও দেশজুড়ে জোরকদমে চলছে টিকাকরন। করোনার চতুর্থ ঢেউয়ের আগেই সংক্রমণের গতি আরও স্লথ করতে মরিয়া চিকিৎসকরা। একইরকম ভাবে বাড়ানো হয়এছে কোভিড টেস্টের পরিমান।

How the U.S. government bolstered Moderna's COVID-19 vaccine candidate - Drug Discovery and Development
ফের শক্তি বাড়াল করোনা, স্বস্তি দিয়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন