দেশে চতুর্থ ঢেউয়ের আগাম সংকেত? হু হু করে বাড়ছে করোনা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। বাড়তে থাকা করোনা সংক্রমণে সেই ইঙ্গিতই যেন ক্রমশ স্পষ্ট হচ্ছে। তবে কি মহামারীর চতুর্থ ঢেউ আসন্ন? দেশের করোনা পরিসংখ্যানের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে, গত দু’-তিনদিন ধরেই সংক্রমণের হার বেশ ঊর্ধ্বমুখী।

আরও পড়ুনঃ উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, গ্রেফতার গুজরাতের দিলিত বিধায়ক জিগিনেশ মেওয়ানি

বুধবার ৬৫ শতাংশ বেড়েছিল সংক্রমণ। বৃহস্পতিবারও তা আরও বেড়ে গেল।স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩৮০ অর্থাৎ প্রায় ২৪০০। বুধবার তা ছিল ২ হাজারের সামান্য বেশি।

দেশে চতুর্থ ঢেউয়ের আগাম সংকেত? হু হু করে বাড়ছে করোনা
দেশে চতুর্থ ঢেউয়ের আগাম সংকেত? হু হু করে বাড়ছে করোনা

শতকরা হারে ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে দৈনিক সংক্রমণ। একদিনে করোনার বলি দেশের ৫৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১২৩১ জন, যা দৈনিক সংক্রমিতের তুলনায় কম। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৩,৪৩৩। একদিনেই তা বেড়ে গিয়েছে হাজারেরও বেশি। কোভিড বিধিনিষেধ শিথিল হলেও সংক্রমণ মোকাবিলায় টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও।

দেশে চতুর্থ ঢেউয়ের আগাম সংকেত? হু হু করে বাড়ছে করোনা

জুনেই আছড়ে পড়তে চলেছে কোভিডের চতুর্থ ঢেউ, তা নিয়ে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞ থেকে চিকিৎসক মহল। দেশের উর্ধ্বমুখী সংক্রমণের মাঝে সবচেয়ে বেশি চিন্তা দিল্লির কোভিড পরিস্থিতি নিয়ে। শুধু রাজধানীতেই দৈনিক আক্রান্ত গড়ে হাজারের বেশি। তাই মাস্ক পরা আবার বাধ্যতামূলক করল দিল্লি

দেশে চতুর্থ ঢেউয়ের আগাম সংকেত? হু হু করে বাড়ছে করোনা

একই সঙ্গে মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করার বিধি তুলে নেওয়ার তিন সপ্তাহ পরই আবার জারি করা হল সেই নিয়ম। দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) বুধবার কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা রোধে এই সিদ্ধান্ত নিয়েছে।দিল্লিতে এই মুহূর্তে সংক্রমণের হার ৪.৪২ শতাংশ, যা অন্য রাজ্যের তুলনায় বেশি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর