নজরবন্দি ব্যুরোঃ উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ অসমের দলিত নেতা এবং বিধায়ক জিগনেশ মেওয়ানির বিরুদ্ধে। বুধবার রাত ১১ টা নাগাদ আমেদাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। অসমের এক বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। আজই নিয়ে আসা হবে গুয়াহাটি।


তবে কী কারণে গ্রেফতার করা হয়েছে জিগনেশ মেওয়ানিকে? তা এখনও স্পষ্ট নয়। অভিযোগ, সম্প্রতি ট্যুইটারে মোদি সরকার এবং আরএসএসের বিরুদ্ধে একাধিক মন্তব্য করতে দেখা গিয়েছে জিগনেশ মেওয়ানিকে। এমনকি অভিযোগ পেয়ে তাঁর সমস্ত ট্যুইটার মুছে দেয় ট্যুইটার কর্তৃপক্ষ। তবে গ্রেফতারির কপি এখনও অবধি জিগনেশের পরিবারের হাতে দেওয়া হয়নি।

তবে জানা গেছে অসমের কোকরাঝাড়ের এক বিজেপি নেতা অরূপ কুমার দে সম্প্রদায়িক অস্থিরতা গড়ে তোলার অভিযোগ তুলেছেন। খবর পেয়েই আমেদাবাদ বিমানবন্দরে উপস্থিত হন গুজরাত কংগ্রেসের সভাপতি জগদীশ ঠাকোর। একাধিক কংগ্রেস সমর্থকদের বিজেপি বিরোধী স্লোগান দিতে দেখা যায়।


উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, অসমে নিয়ে যাওয়া হচ্ছে জিগনেশকে

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে‘আজাদি’বিতর্কের সময় কানহাইয়া কুমার, উমর খালিদের সঙ্গে জড়িয়েছিল জিগনেশ মেওয়ানির নাম। পরবর্তী সময় রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের আহ্বায়ক হন। নির্দল হিসেবে ভোটে লড়াই করে গুজরাটের বিধায়কও হন জিগনেশ। ২০২১ সালে কানহাইয়া কুমারের সঙ্গে একইমঞ্চ থেকে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করেন। বছর শেষে রয়েছে গুজ্রাতের নির্বাচন। তার আগে জিগনেশ মেওয়ানির গ্রেফতারিতে প্রশ্ন উঠতে শুরু করেছে।







