ফের একবার বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বিজেপি কর্মীদের ঘর থেকে বার করে মারধর করার মতো 'হুমকি' শোনা গেল তাঁর গলায়। তৃণমূলের তরফে উদয়নের এই মন্তব্যকে সমর্থন না জানানো হলেও উত্তরবঙ্গের উত্তপ্ত পরিস্থিতির যে বিজেপিই দায়ী তা স্পষ্ট করে বলা হয়েছে।
এক নির্যাতিতা নাবালিকার মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহার। এই ঘটনায় রং লাগল রাজনীতির। বুধবার সকালে নাবালিকার মৃত্যু হয়। এরপর থেকেই মৃতদেহ 'দখল' নিয়ে শাসক-বিরোধী তরজা দেখা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় একে অন্যের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি।
পঞ্চায়েতের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত বাংলা! রাজ্যের একাধিক প্রান্ত থেকে হিংসার ঘটনা প্রকাশ্যে আসছে। যা নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির গুলি। সব মিলিয়ে ভোটের আগেই রাজ্য-রাজনীতিতে শোরগোল ছড়িয়েছে। আর সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে ফের অশান্ত দিনহাটা। গত ২৪ ঘণ্টায় একাধিক গুলি চালানোর ঘটনা ঘটেছে দিনহাটায়।
ভোটের আগেই সরগরম বাংলা! মনোনয়ন পর্বে রাজ্যের একাধিক প্রান্ত থেকে প্রকাশ্যে এসেছে হিংসার ঘটনা। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে দিনহাটা! তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পর পর গুলি চালানোর ঘটনায় শোরগোল ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৫ জন। এবার এই ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল কমিশন।
ভোটের আগেই সরগরম বাংলা! মনোনয়ন পর্বে রাজ্যের একাধিক প্রান্ত থেকে প্রকাশ্যে এসেছে হিংসার ঘটনা। সেই রেশ কাটতে না কাটতেই নতুন করে উত্তপ্ত দিনহাটা! তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে পর পর গুলি চালানোর অভিযোগ উঠল। এই ঘটনায় অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একজন। এছাড়াও আহত হয়েছেন আরও ৫ জন।
মমতার এই সফরকে গুরুত্ব দিতে নারাজ গেরুরা শিবির। "ভোট হিংসায় মদত দিতেই মমতার কোচবিহার সফর!" এমনটাই বিস্ফোরক দাবি করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য সভাপতির দাবি, "বিজেপিকে ভয় পেয়ে ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতে আরও অশান্তি বাড়াতেই মমতা কোচবিহার গিয়েছেন। মুখ্যমন্ত্রী ফিরে এলেই সেখানে একের পর এক হিংসার ঘটনা ঘটবে।"