মৃতদেহের ‘দখল’ নিতে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, নির্যাতিতার মৃত্যুতে লাগল রাজনীতির রং!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এক নির্যাতিতা নাবালিকার মৃত্যুতে রণক্ষেত্রের চেহারা নিল কোচবিহার। এই ঘটনায় রং লাগল রাজনীতির। বুধবার সকালে নাবালিকার মৃত্যু হয়। এরপর থেকেই মৃতদেহ ‘দখল’ নিয়ে শাসক-বিরোধী তরজা দেখা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় একে অন্যের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি।

আরও পড়ুন: পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ কবে? তারিখ জানালেন প্রধান বিচারপতি

গত ১৮ জুলাই স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হয়ে যায় নাবালিকা পড়ুয়া। অনেক সময় পেরিয়ে গেলে বাড়ির লোক খোঁজ শুরু করে। পুণ্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। ওইদিন রাতেই নাবালিকার বাড়িতে ফোন করে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা ফোন পেয়ে কোচবিহারের একটি নার্সিং হোমে গিয়ে জানতে পারেন তার উপর শারীরিক নির্যাতন করা হয়েছে। কয়েকদিন চিকিৎসার পরও শেষরক্ষা হয়নি। বুধবার (২৬ জুলাই) সকালে মৃত্যু হয় নাবালিকার। পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

মৃতদেহের 'দখল' নিতে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, নির্যাতিতার মৃত্যুতে লাগল রাজনীতির রং!

নাবালিকার মৃত্যুর খবর পেয়ে নার্সিংহোমে যান বিজেপি নেতা রাহুল সিনহা। অন্যদিকে দলবল নিয়ে সেখানে যান কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। কিছু সময় পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার সময় শোরগোল পরে যায়। তৃণমূলের তরফে রাহুল সিনহার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তোলা হয়। পাল্টা বিক্ষোভ শুরু করে বিজেপি। মৃত নির্যাতিতা নাবালিকার বাবাকে ধরে চলে টানাটানি। শেষ পর্যন্ত অভিজিৎ দে ভৌমিকের গাড়িতে করে মৃতার বাবাকে নিয়ে যাওয়া হয়।

মৃতদেহের 'দখল' নিতে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, নির্যাতিতার মৃত্যুতে লাগল রাজনীতির রং!

তৃণমূলের অভিযোগ, বিজেপি এই ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত। অভিযুক্তদের আড়াল করতে মৃতদেহ হাইজ্যাক করতে এসেছে। পাল্টা গেরুয়া শিবিরের দাবি, ‘যেভাবে মারধর করে মৃতদেহ হাইজ্যাক করে নিয়ে গেল, বাবাকে মারধর করা হল তা মেনে নেওয়া যায় না।’

মৃতদেহের ‘দখল’ নিতে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, নির্যাতিতার মৃত্যুতে লাগল রাজনীতির রং!

 

মৃতদেহের 'দখল' নিতে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, নির্যাতিতার মৃত্যুতে লাগল রাজনীতির রং!
মৃতদেহের ‘দখল’ নিতে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, নির্যাতিতার মৃত্যুতে লাগল রাজনীতির রং!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর