নজরবন্দি ব্যুরো: হাতে মাত্র আর কয়েকটি দিন! পঞ্চায়েতে নিজেদের জায়গা শক্ত করতে ফের একবার ময়দানে নেমে পড়েছে শাসক দল। একাধিক দুর্নীতি মামলায় শাসকদলের হেভিওয়েট নেতাদের নাম জড়ানোর ফলে পঞ্চায়েতের আগেই অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এবার সেই অস্বস্তি কাটাতেই ভোটের প্রচারে বেরিয়ে পড়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: কয়লা পাচারকাণ্ডে বারংবার তলব এড়িয়েছেন মলয়! ইডির ডাকে আজ কি সাড়া দেবেন আইনমন্ত্রী?


রাজনৈতিক মহলের একাংশের দাবি, মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর বিরোধীদের পথের কাঁটা হয়ে উঠতে পারে। কিন্তু মমতার এই সফরকে গুরুত্ব দিতে নারাজ গেরুরা শিবির। “ভোট হিংসায় মদত দিতেই মমতার কোচবিহার সফর!” এমনটাই বিস্ফোরক দাবি করছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য সভাপতির দাবি, “বিজেপিকে ভয় পেয়ে ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতে আরও অশান্তি বাড়াতেই মমতা কোচবিহার গিয়েছেন। মুখ্যমন্ত্রী ফিরে এলেই সেখানে একের পর এক হিংসার ঘটনা ঘটবে।”

প্রসঙ্গত, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ঝড় তুলতেই সোমবার কোচবিহারে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোচবিহার থেকে শুরু হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের মুখ্যমন্ত্রীর পঞ্চায়েত নির্বাচনে প্রচার। গতকাল অর্থাৎ রবিবার বিকালেই কোচবিহার শহরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারি প্রাণনাথ হাই স্কুল মাঠে মুখ্যমন্ত্রী জনসভা আয়োজিত হয়েছে। আর এই সভা থেকেই বাংলার মানুষদের উদ্দেশ্যে কি বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী সেই দিকেই নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।



এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে মমতার কোচবিহার সভা প্রসঙ্গে প্রশ্ন করা হলে, উত্তরে তিনি বলেন, “বাংলার মানুষ সুযোগ খুঁজছে। সুযোগ পেলেই চোরেদের সাফ করে দেবে। রাজ্যে এত দুর্নীতি যে শাসক দল আসলে মাটি হারানোর ভয় পাচ্ছে। সেই কারণে তৃণমূল সুপ্রিমকের এবার ময়দান নামতে হয়েছে। তিনি কোচবিহার গিয়েছেন হিংসায় মদত দিতেই। তিনি ফিরে এলে দেখবেন ওখানে একের পর এক হিংসার ঘটনা প্রকাশ্যে আসবে। মুখ্যমন্ত্রী কোনদিনই চাননি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করাতে। সেই কারণেই নিজের পোষ্য কমিশনার কে দিয়ে বারংবার কেন্দ্রীয় বাহিনীর বিপক্ষে আদালতে দ্বারস্থ হয়েছে। কিন্তু শেষমেশ আদালত সত্যের পথেই রায় দিয়েছে।”
ভোট হিংসায় মদত দিতেই মমতার কোচবিহার সফর, জানালেন সুকান্ত









