নজরবন্দি ব্যুরো: রাজ্যে একের পর এক দুর্নীতি কাণ্ডে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কখনো নিয়োগে দুর্নীতি, কখনো গরু পাচার আবার কখনো কয়লা পাচার কাণ্ডে একাধিক হেভিওয়েট নেতাদের তলব করছেন তদন্তকারী অধিকারীকরা। এহেন পরিস্থিতিতে দুর্নীতির শিকড় খুঁজতে ফের একবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছে ইডি। এই নিয়ে ১২ বার আইনমন্ত্রীকে তলব করেছেন তদন্তকারী অধিকারীরা!
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?


ইডি সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাঁদের গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করেছে, তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতেই তলব করা হয়েছে আইনমন্ত্রীকে। শুধু তাই নয়, মলয় ঘটকের কলকাতা, আসানসোল, রাজভবনের কোয়ার্টারে তল্লাশি চালিয়েছেন ইডি আধিকারিকরা। পাশাপাশি সব জায়গা থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। সেই কারণেই এই মামলায় মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আধিকারিকরা। প্রসঙ্গত, এর আগে ১১ বার ইডি-র হাজিরা এড়িয়েছেন মলয়। চলতি মাসের ১৯ তারিখ তলব করা হয়েছিল মলয় ঘটককে। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ব্যস্ত আছেন বলেই হাজিরা দেননি তিনি। এরপরেই তাকে নতুন করে সোমবার তলব করা হয়েছে।

তবে বারংবার নানান কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান মলয় ঘটক। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে, এই বারে কি ইডির তলবে সারাদিন দেবেন আইনমন্ত্রী? নাকি এবারেও কোনও কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যাবেন তিনি। আর যদি হাজিরা এড়িয়ে যান, তাহলে এর পরবর্তীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আগামী পদক্ষেপ কি হতে চলছে! সেই দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।



উল্লেখ্য, এর আগে যেহেতু মলয়কে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটিকে বেশ কিছু নির্দেশ দিয়েছিল। সেই গুলির মধ্যে একটি হল, মলকে তলব করার অন্তত ১৫ দিন আগে তাঁকে নোটিস পাঠাতে হবে। তাই চলতি মাসের শুরুতেই হাইকোর্টের নির্দেশ মেনেই হাতে ১৫ দিন সময় রেখেই মলয়কে দিল্লিতে ইডির দফতরে ডাকা হয়েছিল। কিন্তু প্রথমে সম্মতি দিলেও এই মুহূর্তে তিনি কাজের ব্যস্ততা দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি।
কয়লা পাচারকাণ্ডে বারংবার তলব এড়িয়েছেন মলয়! ইডির ডাকে আজ কি সাড়া দেবেন আইনমন্ত্রী?








