Weather Update: দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে। প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় আকাশের মুখ ভার। বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি নিম্নচাপ। এর জেরে আজ, সোমবার বাংলার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের সর্বাংশে মৌসুমীর বায়ুর প্রবেশ, আজ সারাদিনই বৃষ্টির পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের চারটি জেলা- পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার ফলে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কী বলছে আবহাওয়া দফতর 

সোমবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টি হবে। এছাড়া দার্জিলিং, জলপাইগুরিম কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত ১২ জুন দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে। তারপর থেকেই শুরু হয়েছে ভারী বর্ষণ। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেড়ে চলেছে। অধিক বৃষ্টিপাত হলে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কী বলছে আবহাওয়া দফতর 

 

আগামী ২৪ ঘণ্টা কলকাতার আকাশ মেঘলা থাকবে। সারাদিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২৫.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কী বলছে আবহাওয়া দফতর 

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কী বলছে আবহাওয়া দফতর 
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কী বলছে আবহাওয়া দফতর 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত