HomeTagsCoal scam

coal scam

Moloy Ghatak: কয়লা পাচার মামলায় রক্ষাকবচ পেলেন না মলয় ঘটক, বাড়ছে গ্রেফতারির আশঙ্কা!

কয়লা পাচার মামালায় রক্ষাকবচ পেলেন না বাংলার আইনমন্ত্রী মলয় ঘটক। ইডির তলব এড়াতেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

কয়লাপাচার কাণ্ডে ফের ইডির নজরে অনুপ মাজি, বুধবার দিল্লির অফিসে হাজিরের নির্দেশ

কয়লাপাচার কাণ্ডে ফের একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির স্ক্যানারে মূল চক্রী লালা ওরফে অনুপ মাজি। আগামী কাল, বুধবার বেলা ১১ টার মধ্যে ইডির নির্দেশে দিল্লির অফিসে তদন্তকারীদের মুখোমুখি হতে হবে অনুপ মাজিকে। এর আগেও বহুবার তাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু তিনি মাত্র একবারই সিবিআইয়ের ডাকে কলকাতার নিজাম প্যালেসে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি হয়েছিলেন লালা।

বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক-পত্নী

বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। রুজিরার হয়ে আবেদন জানিয়েছেন আইনজীবী কপিল সিব্বল। আগামী ১২ই জুলাই শীর্ষ আদালতে আবেদনটির শুনানির সম্ভাবনা রয়েছে।

ED: ভবিষ্যতেও বাড়বে গ্রেফতারির সংখ্যা, কলকাতায় নতুন অফিস নিচ্ছে ইডি

গত কয়েক বছরে রাজ্যের একাধিক মামলার তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাই বাড়াতে হচ্ছে কর্মীদের সংখ্যা। তার ওপর গ্রেফতারির সংখ্যাও দিনের পর দিন বেড়েই চলেছে। ভবিষ্যতেও বাড়বে গ্রেফতারির সংখ্যা। এমত অবস্থায় সল্টলেকের ডিএফ ব্লকে সিজিও কমপ্লেক্সেই নতুন অফিস নিচ্ছে ইডি। কলকাতায় ইডি অধিকর্তা সঞ্জয় মিশ্রর উপস্থিতিতেই নতুন অফিস হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

Manoka Gambhir: ব্যাঙ্কক যেতে চান অভিষেক শ্যালিকা, দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টের

কয়লা পাচার মামলায় তাঁকে একাধিকবার তলব করেছে এনফোর্স্মেন্ট ডিরেক্টরেট। এমনকি তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। তাই এখনই দেশের বাইরে যেতে পারবেন না তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। এখন মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাঙ্কক যেতে চান অভিষেক শ্যালিকা। অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।

Moloy Ghatak: সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষ হতেই ইডির তলব, জোড়া চাপে মন্ত্রী মলয় ঘটক

কয়লা পাচার মামলায় মন্ত্রী মলয় ঘটকের ৬ টি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। প্রায় সাড়ে ৮ ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ এবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষ হতেই ইডির তলব। আগামী ১৪ তারিখ তাঁকে দিল্লিতে সদর দফতরে তলব করল ইডি।

Moloy Ghatak: সিবিআইয়ের স্ক্যানারে মন্ত্রী মলয় ঘটক, কলকাতা ও আসানসোলের ৭ টি জায়গায় চলছে অভিযান

সিবিআইয়ের স্ক্যানারে মন্ত্রী মলয় ঘটক, বুধবার মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা সিবিআইয়ের৷ আসানসোলের আকতার রোড গার্ডেন এবং জেলিডাঙায় মন্ত্রীর দু’টি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। শুধু মন্ত্রীর বাড়িতেই নয়, পাশাপাশি তাঁর সিএ বা চাটার্ড অ্যাকাউন্টেন্ডেন্ট প্রতীক দিওয়ানের বাড়ি আলিপুরেও অভিযান সিবিআই।

Trending Now