Moloy Ghatak: সিবিআইয়ের স্ক্যানারে মন্ত্রী মলয় ঘটক, কলকাতা ও আসানসোলের ৭ টি জায়গায় চলছে অভিযান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিবিআইয়ের স্ক্যানারে মন্ত্রী মলয় ঘটক, বুধবার মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা সিবিআইয়ের৷ আসানসোলের আকতার রোড গার্ডেন এবং জেলিডাঙায় মন্ত্রীর দু’টি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। শুধু মন্ত্রীর বাড়িতেই নয়, পাশাপাশি তাঁর সিএ বা চাটার্ড অ্যাকাউন্টেন্ডেন্ট প্রতীক দিওয়ানের বাড়ি আলিপুরেও অভিযান সিবিআই। আসানসোল ও কলকাতা মিলিয়ে মোট সাত জায়গায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

আরও পড়ুনঃ দীর্ঘ সময়ের খরা কাটিয়ে হাওড়ায় জয় বামেদের

এদিন সকাল ৮ টা ১৫ নাগাদ মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে উপস্থিত হন সিবিআই আধিকারিকরা। উপস্থিত ছিলেন মহিলা আধিকারিকরা। আসানসোলে মোট ৩ জায়গায় চলছে তল্লাশি অভিযান। কলকাতায় লেক গার্ডেন্স এবং মন্ত্রীর আবাসনে চলছে সিবিআইয়ের হানা।

সিবিআই সূত্রে খবর, কয়লা পাচার মামলায় এর আগে একাধিক জনকে গ্রেফতার করে সিবিআই। তারা এখন আসানসোল জেলে৷ গতকাল কয়লাপাচার মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পায় সিবিআই৷ সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই আজ আসানসোল জুড়ে বিরাট অভিযানে সিবিআই৷

সিবিআইয়ের স্ক্যানারে মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী আবাসনে চলছে জিজ্ঞাসাবাদ
সিবিআইয়ের স্ক্যানারে মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী আবাসনে চলছে জিজ্ঞাসাবাদ

এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, আসানসোলে মলয় ঘটক, তাঁর ভাই ও আত্মীয়দের বাড়ি চিহ্নিত করে  সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সিবিআইয়ের বিরাট বাহিনী একযোগে একাধিক জায়গায় আজ অভিযান চালাবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই একজন চাবি ওয়ালা নিয়ে আসা হয়েছে। বাড়ির ভিতরে একাধিক তালা ভেঙে শুরু হয়েছে অভিযান। মলয় ঘটকের স্ত্রী এবং অন্যান্য আত্মীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই আধিকারিকরা। ৬০ থেকে ৭০ জন সিবিআই অফিসাররা একযোগে ৭ টি জায়গায় তল্লাশি অভিযান চালচ্ছে সিবিআই।

সিবিআইয়ের স্ক্যানারে মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী আবাসনে চলছে জিজ্ঞাসাবাদ

সিবিআইয়ের স্ক্যানারে মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী আবাসনে চলছে জিজ্ঞাসাবাদ
সিবিআইয়ের স্ক্যানারে মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী আবাসনে চলছে জিজ্ঞাসাবাদ

উল্লেখ্য, এর আগে কয়লা পাচার মামলায় একাধিকবার মন্ত্রী মলয় ঘটককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু একাধিকবার হাজিরা এড়িয়ে গেছেন তিনি। এরপরেই বিরাট অভিযানে নামল সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত