এই নির্বাচন আবারও প্রমাণ করল বাংলার মানুষের হৃদয়ে আসীন তৃণমূলই।” তৃণমূল নেত্রী জানিয়েছেন,”এই গণতান্ত্রিক রায়কে শিরোধার্য করে আমরা একসঙ্গে বাংলার অগ্রগতি এবং প্রগতির কাজ করব।”
‘সরাসরি মুখ্যমন্ত্রী’ কর্মসূচির বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। অভিযোগ পাওয়ার পরেও কেন রাজ্য নির্বাচন কমিশন কোনও পদক্ষেপ গ্রহণ করেনি, এই প্রশ্ন তুলেছিল বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। কমিশনের তরফে জানিয়ে দেওয়া হল, গত ১৫ জুন সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-র ফোন নম্বর তুলে নেওয়া হয়েছিল। পাশাপাশি, অন্য একটি মামলায় সুষ্ঠু এবং অবাধ ভোটের পক্ষে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে উপযুক্ত পদক্ষেপ করতে হবে বলে কমিশনকে সতর্ক করল হাইকোর্ট।
আগামী মাসের ৮ তারিখ রাজ্যে পঞ্চায়েত ভোট। এবার পঞ্চায়েতের ভোট প্রচারে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করবেন দলনেত্রী। যে কারণে আগামী রবিবারই কোচবিহার চলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
রাজ্য পুলিশের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পটনায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের উপরেই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নজরবন্দি ব্যুরো: বাংলায় রাজ্য ও রাজ্যপাল সংঘাত নতুন নয়! প্রায়শই কোনো না কোনো বিতর্কিত মন্তব্যের জেরে দুই পক্ষের সংঘাত লেগেই থাকে! সম্প্রীতি পঞ্চায়েতের মনোনয়ন...
তাহলে কোনওরকম সমঝোতা বা জোটের রাস্তা পুরোপুরি বন্ধ। আর মমতার এই বক্তব্যের পরেই মহা জোট এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বাংলা থেকে মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে। আমরা ৮৬ জনের দেহ পেয়েছি। তাঁদের পরিবারের একজনকে চাকরি দেওয়া হল। ক্ষতিপূরণ হিসেবে ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে। আগামী ৩ মাস ২ হাজার টাকা করে দেওয়া হবে। কাজ করতে পারছেন না, এমন তিনজনকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।