আমাদের পুলিশ স্মার্ট! বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসার আগে হুঁশিয়ারি মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের আগেই উত্তপ্ত বাংলা! মনোনয়ন পর্বে রাজ্যজুড়েই অশান্তির খবর সামনে এসেছে। ভাঙড়, মিনাখা সহ একাধিক এলাকায় কার্যত সন্ত্রাস চোখে পড়েছে। প্রশ্ন উঠেছে বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে। পুলিশের ভূমিকা নিয়ে। যার জেরে ইতিমধ্যেই পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: এপার বাংলায় ওপার বাংলার নাগরিকের চাকরি! ‘বাংলাদেশি’ শিক্ষককে আদালতে হাজির করার নির্দেশ

এহেন পরিস্থিতিতে রাজ্য পুলিশের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পটনায় যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের উপরেই ভরসা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সংবাদমাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী বললেন, আমাদের পুলিশ যথেষ্ট স্মার্ট ও দক্ষ। যতই কেন্দ্রীয় বাহিনী পারে দিক! আমরা লড়ে নেব, জিতে নেব। আর এরমাঝে কেউ যেন বাংলাকে স্মার্টনেস দেখাতে না আসে। বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসার আগে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের পুলিশ স্মার্ট, বাংলাকে কেউ যেন স্মার্টনেস দেখাতে না আসে
আমাদের পুলিশ স্মার্ট, বাংলাকে কেউ যেন স্মার্টনেস দেখাতে না আসে

অন্যদিকে, পঞ্চায়েত নিয়েই রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার জন্য রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনারকে। কিন্তু কমিশনার সেই তলব এড়িয়ে যান বলে অভিযোগ। বুধবারও রাজ্যপালের সঙ্গে দেখা করেননি কমিশনার। এরপরই কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল। কিন্তু নবান্নের ওই চিঠি কেন শই না করে ফিরিয়ে দিলেন রাজ্যপাল? তাহলে কি পদত্যাগ করতে পারেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব? যদিও এই ইস্যুতে পদত্যাগের সম্ভাবনা খারিজ করে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেছেন, “এমন কোনও তথ্য পাইনি।”

আমাদের পুলিশ স্মার্ট, বাংলাকে কেউ যেন স্মার্টনেস দেখাতে না আসে

বৃহস্পতিবার পটনা যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, “এক সময় কলকাতা পুলিশকে স্কটল্যান্ড পুলিশের সঙ্গে তুলনা করা হত। যে কোনও রাজ্যের পুলিশের থেকে আমাদের বাংলার পুলিশ যথেষ্ট দক্ষ আর স্মার্টও বটে। তাই বাংলাকে কেউ যেন স্মার্টনেস দেখাতে না আসে। যত ইচ্ছে হোক, যত কেন্দ্রীয় বাহিনী পাঠাক। যাঁরা তৃণমূলকে ভোট দেওয়ার, তাঁরা ঠিক ভোট দেবেন।”

আমাদের পুলিশ স্মার্ট, বাংলাকে কেউ যেন স্মার্টনেস দেখাতে না আসে

আমাদের পুলিশ স্মার্ট, বাংলাকে কেউ যেন স্মার্টনেস দেখাতে না আসে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত