নজরবন্দি ব্যুরো: রাজ্যজুড়ে একের পর এক দুর্নীতির অভিযোগ! কখনও নিয়োগে, কখনও কয়লাপাচার আবার কখনও গরুপাচার! তদন্তের শুরু থেকেই নিয়োগ দুর্নীতিতে ভূরি ভূরি বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। কিন্তু এবার সামনে এল এক ভিন্ন অভিযোগ! এপার বাংলায় ওপার বাংলার নাগরিকের চাকরি! এহেন অভিযোগে নতুন করে শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: মল্লিকবাজারের ছায়া এবার জলপাইগুড়িতে! হাসপাতালের বহুতল থেকে পড়ে মৃত্যু যুবকের


সূত্রে খবর, বাংলার স্কুলে ভিনদেশের নাগরিকের চাকরির অভিযোগে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। আর এই মামলার শুনানির পর ওই শিক্ষককে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা যাচ্ছে, আগামী ৪ জুলাই ওই শিক্ষককে আদালতে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপারকে। অভিযোগ, অভিযোগ, উৎপল মণ্ডল নামে ওই ব্যক্তি বর্তমানে দক্ষিণ দিনাজপুরের একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন। কিন্তু উৎপল বাংলাদেশের নাগরিক।

ইতিমধ্যেই এই মামলায় আদালত নির্দেশ দিয়েছে যে, ব্যক্তির বেতন বন্ধ করে দিতে হবে। এমনকি স্কুলেও প্রবেশ করতে পারবেন না তিনি। জানা যাচ্ছে, কলকাতা আদালতে আরটিআই-তে পাওয়া তথ্যের ভিত্তিতেই দক্ষিণ ২৪ পরগনার গঙ্গারামপুরের বাসিন্দা বিমল চন্দ্র সরকার নামে এক ব্যক্তি এই মামলা করেছেন। মামলাকারীর অভিযোগ, ভুয়ো নথির সাহায্যে বাংলায় প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন বাংলাদেশের নাগরিক উৎপল। ৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।



উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে তোলপাড় রাজ্য! কোটি কোটি টাকা উদ্ধারের পাশাপাশি দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের হেভিওয়েট নেতাদের। দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, মানিক ভট্টাচার্য সহ তাঁর ঘনিষ্ঠ তাপস মণ্ডল কেও। আর অভিযুক্ত তৃণমূল নেতা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে তাপস মণ্ডল, গোপাল দলপতি, কালীঘাটের কাকুর মতো কয়েকজনের নাম। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগেই বিপাকে শাসক শিবির!
এপার বাংলায় ওপার বাংলার নাগরিকের চাকরি, নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়








