নজরবন্দি ব্যুরো: ঠিক এক বছর আগেই হাসপাতালের কার্নিশ থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক যুবকের। ঘটনাটি ঘটেছিল কলকাতার মল্লিক বাজারের একটি বেসরকারি হাসপাতালে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল! মল্লিকবাজারের ছায়া এবার জলপাইগুড়িতে! হাসপাতালের বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। কিন্তু এই ঘটনার পিছনে প্রকৃত কারণ কি? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: রাজ্য-রাজপাল সংঘাত! পদত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন রাজীব সিনহা


মল্লিকবাজারের ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতার ছায়া এবার জলপাইগুড়িতে। জানা গিয়েছে, জলপাইগুড়ির একটি হাসপাতালের দশতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল যুবকের। যদিও এখনও পর্যন্ত কি কারণে এই ঘটনায়, তা জানা যায়নি! তবে এই ঘটনায় প্রাথমিক ধারণা, শারীরিক নানা সমস্যার জেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল ওই যুবক। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পাশাপাশি ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানর চেষ্টা করছেন জলপাইগুড়ি থানার পুলিশ আধিকারিকরা।

জানা গিয়েছে, মৃত যুবক সন্তোষ শাহ বানারহাটের বাসিন্দা। সে পেশায় মাছ ব্যবসায়ী। মৃতের দাদা রঞ্জিত ও মা মুন্নি জানান, শারীরিক নানা সমস্যা থাকা সত্ত্বেও নিয়মিত মদ্যপান করতেন সন্তোষ। দিনকয়েক আগে জ্বর হয় তাঁর। তারপরই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ অ্যান্ড সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। চিকিৎসকরা কিডনি, লিভারের সমস্যার কথা জানান। তবে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন বলেই দাবি পরিবারে।



কিন্তু এদিন সকালে হাসপাতালের দশতলা থেকে প্রথমে ছ’তলা থেকে ঝাঁপ দেন সন্তোষ। সেখান থেকে উদ্ধার করে ওই যুবকের চিকিৎসা চলছিল। তারপর কর্তব্যরত নার্স ও হাসপাতাল কর্মীদের বাধা কার্যত না মেনেই ছ’তলার পাইপ লাইনে উঠে পড়ে যুবক। এর কিছুক্ষণের পর ওই পাইপ লাইন থেকে হাত ফসকে পড়ে যায় সে। অবশেষে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই যুবকের।
মল্লিকবাজারের ছায়া এবার জলপাইগুড়িতে, বহুতল থেকে পড়ে মৃত্যু যুবকের








