রাজ্য-রাজপাল সংঘাত! পদত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন রাজীব সিনহা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়তের আগেই রাজ্য-রাজনীতিতে নয়া মোড়! বর্তমানে চরমে রাজ্য-রাজপাল সংঘাত! ইতিমধ্যেই বুধবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার যোগদানপত্র ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, কমিশনের পদের জন্য নবান্নের পক্ষ থেকে রাজীবের নামে যে যোগদানপত্র পাঠানো হয়েছিল। তাতে সই না করেই ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল। এরপরেই শুরু হয় জল্পনা।

আরও পড়ুন: বিদেশ বিভূঁইয়ে বসে মনোনয়ন জমা! তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা হাইকোর্টে

নবান্নের ওই চিঠি কেন শই না করে ফিরিয়ে দিলেন রাজ্যপাল? তাহলে কি পদত্যাগ করতে পারেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব? এবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রীতিমত পদত্যাগ সংক্রান্ত জল্পনায় আপাতত জল ঢেলে দিলেন তিনি। পদত্যাগের সম্ভাবনা খারিজ করে তিনি বললেন, “এমন কোনও তথ্য পাইনি।”

রাজ্য-রাজপাল সংঘাত, মুখ খুললেন রাজীব সিনহা
রাজ্য-রাজপাল সংঘাত, মুখ খুললেন রাজীব সিনহা

প্রসঙ্গত, ফের রাজ্য রাজ্যপাল সংঘাত চরমে উঠল। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার জন্য রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনারকে। কিন্তু কমিশনার সেই তলব এড়িয়ে যান বলে অভিযোগ। বুধবারও রাজ্যপালের সঙ্গে দেখা করেননি কমিশনার। এর পরই কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল।

রাজ্য-রাজপাল সংঘাত, মুখ খুললেন রাজীব সিনহা

উল্লেখ্য, গত মাসেই রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসেবে রাজীবা সিনহার নাম প্রস্তাব করে ফাইল পাঠানো হয় রাজভবনে। এরপর স্রেফ দায়িত্ব গ্রহণই নয়, পঞ্চায়েত নির্বাচনের দিনও ঘোষণা করে দেন রাজ্যের নবনিযুক্ত নির্বাচন কমিশনার

রাজ্য-রাজপাল সংঘাত, মুখ খুললেন রাজীব সিনহা

রাজ্য-রাজপাল সংঘাত, মুখ খুললেন রাজীব সিনহা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন