BIG BREAKING: বিদেশ বিভূঁইয়ে বসে মনোনয়ন জমা! তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা হাইকোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সৌদি আরবে বসেই মনোনয়ন জমা দিলেন বসিরহাটের মিঁনাখার কুমারজোলা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজি। জানা গিয়েছে, ৪ জুন সৌদি আরবে যান মইনুদ্দিন, ১৬ জুলাই ফেরার কথা ছিল। সৌদি আরবে থাকাকালীন তিনি কীভাবে মনোনয়ন জমা দিলেন, এই মর্মে তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছে সিপিএম। অমৃতা সিনহার এজলাসে আজই মামলাটির শুনানি হতে পারে।

আরও পড়ুন: রাজ্যপাল নতুন কমিশনার নিয়োগ করবেন, পঞ্চায়েত মামলায় কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন জমা দেবার পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। গত ১৫ জুন ছিল মনোনয়ন জমা দেবার শেষদিন। সেই সময় সৌদি আরবেই ছিলেন তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজি। মামলাকারীদের অভিযোগ, প্রার্থীর অনুপস্থিতিতে মনোনয়ন জমা দেওয়া সম্ভব নয়, যদি না সেখানে ব্লক উন্নয়ন আধিকারিক এবং পঞ্চায়েত রিটার্নিং অফিসার তাঁকে বাড়তি সুবিধা করে দিয়ে থাকেন। এই বিষয়টি নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিপিএম। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়ের করার অনুমতিও দেন। আজ হবে এই মামলার শুনানি। এখন মইনুদ্দিনের ভাগ্যে কী হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

বিদেশ বিভূঁইয়ে বসে মনোনয়ন জমা, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা হাইকোর্টে
বিদেশ বিভূঁইয়ে বসে মনোনয়ন জমা, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা হাইকোর্টে

অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনের আগে চরমে রাজ্য-রাজপাল সংঘাত। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার যোগদানপত্র ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা গিয়েছে, কমিশনের পদের জন্য নবান্নের পক্ষ থেকে রাজীবের নামে যে যোগদানপত্র পাঠানো হয়েছিল। তাতে সই না করেই ফেরত পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল। এরপরেই শুরু হয় জল্পনা। এখন নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহাই থাকবেন নাকি আসবেন নতুন কেউ। সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ক্রমেই পারদ চড়ছে।

বিদেশ বিভূঁইয়ে বসে মনোনয়ন জমা, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা হাইকোর্টে

বিদেশ বিভূঁইয়ে বসে মনোনয়ন জমা, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা হাইকোর্টে
বিদেশ বিভূঁইয়ে বসে মনোনয়ন জমা, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মামলা হাইকোর্টে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর