Mamata Banerjee: সাহায্যের আশা করবেন না, কংগ্রেসকে বার্তা দিয়ে মহাজোট নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামী ২৩ জুন পাটনায় বিজেপি বিরোধী জোটের সম্মিলিত বৈঠক। তাতে একসঙ্গে উপস্থিত থাকার কথা মমতা এবং কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। সেই মহাগুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের উদ্দেশে মমতা দিলেন গুরুত্বপূর্ণ বার্তা। আজ নব জোয়ার যাত্রারা শেষ দিনে এক মঞ্চে কাকদ্বীপে ছিলেন মমতা ও অভিষেক।

আরও পড়ুন: ভোটের আগে কালীঘাটে তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক, থাকবেন মমতা- অভিষেক

সেখান থেকেই কংগ্রেসের উদ্দেশে মমতা বলেন, “সিপিএমের কোলে কংগ্রেস দোলে, কংগ্রেসের কোলে বিজেপি দোলে। বিজেপির দোসর সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। চারটি দল মিলে তৃণমূলের পিছনে পড়ে আছে।”

 সাহায্যের আশা করবেন না, কংগ্রেসকে বার্তা দিয়ে মহাজোট নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা

তিনি আরও বলেন, “কংগ্রেস বাংলায় সিপিএমের সঙ্গে জোট বেঁধে আবার সংসদে আমাদের সাহায্য চায়। বিজেপি বিরোধিতার জন্য আমরা দিল্লিতে তাও সাহায্য করব। কিন্তু বাংলায় সিপিএমের সঙ্গে ঘর করে তৃণমূলের সাহায্য যেন না আশা না করে কংগ্রেস।”

24 5

বস্তুত, তৃণমূল নেত্রী এদিন স্পষ্ট করে দিলেন, বিজেপি বিরোধিতার স্বার্থে জাতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে সমঝোতায় তৃণমূলের আপত্তি নেই। কিন্তু রাজ্যে কংগ্রেস যদি সিপিএমের সঙ্গে চলার সিদ্ধান্ত নেয়,

 সাহায্যের আশা করবেন না, কংগ্রেসকে বার্তা দিয়ে মহাজোট নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা

25 4

তাহলে কোনওরকম সমঝোতা বা জোটের রাস্তা পুরোপুরি বন্ধ। আর মমতার এই বক্তব্যের পরেই মহা জোট এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর