নজরবন্দি ব্যুরোঃ পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। একাধিক নেতা মন্ত্রী গরাদের ওপারে। দলের নীচুতলায় প্রবল দ্বন্দ্ব। সেসবকে একেবারে উড়িয়ে দিয়ে বিপুল জয় তৃণমূলের। ‘এই জয় গণদেবতার’, রাজ্যবাসীকে এভাবেই ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ তৃণমূল ২০১৮ রিপিট করেছে, আমরা ২০১৯ রিপিট করব, লোকসভায় ১৮ ছিল ৩৬ হবে। হুঙ্কার সুকান্তর


লোকসভা ভোটের আগে পঞ্চায়েত নির্বাচন কার্যত সেমি ফাইনাল ছিল তৃণমূলের কাছে। সেই লড়াইইয়ে লেটার মার্কস নিয়ে পাশ করার সঙ্গে প্রধান বিপক্ষ বিজেপি-কে একেবারে উড়িয়ে দিলেন মমতা। রাজ্যের একাধিক জেলায় দাপটের সঙ্গে জোড়া ফুল ফুটল।

এই জয়ে কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলছেন,”গ্রামবাংলায় পুনরায় বিকশিত জোড়াফুল। পঞ্চায়েত নির্বাচনে আপনাদের অভূতপূর্ব সমর্থন, অকুন্ঠ ভালবাসা, এবং অপার আশীর্বাদে আমি তথা তৃণমূল পরিবার কৃতজ্ঞ। এই জয় প্রণম্য গণদেবতার জয়।


‘এই জয় গণদেবতার’, ভোটের ফলাফল দেখে রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

এই নির্বাচন আবারও প্রমাণ করল বাংলার মানুষের হৃদয়ে আসীন তৃণমূলই।” তৃণমূল নেত্রী জানিয়েছেন,”এই গণতান্ত্রিক রায়কে শিরোধার্য করে আমরা একসঙ্গে বাংলার অগ্রগতি এবং প্রগতির কাজ করব।”








